দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে বিমানবন্দরগুলোতে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
বর্তমান জনবলের পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত ১০০ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএনের অতিরিক্ত ৬০ সদস্য এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ৫৪ আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেবিচক সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আসে। গত ৫ ডিসেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব আহম্মেদ জামিল স্বাক্ষরিত একটি চিঠিতে নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হয় সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে।
ঐ চিঠিতে সিকিউরিটি পাসের অপব্যবহার রোধ, সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করাসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়।
বেবিচক সূত্র জানায়, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেবিচকের নিজস্ব ৫৭৪ নিরাপত্তাকর্মী নিয়োজিত আছেন। এর পাশাপাশি এপিবিএনের ১ হাজার ৮৫ জন ও আনসারের ৯০২ জন সদস্য আছেন। এছাড়া ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে বিমান বাহিনী ও জননিরাপত্তা বিভাগ থেকে সংযুক্ত পুলিশ ও আনসারের আরো ২৮৩ সদস্য দায়িত্ব পালন করছেন।
এর বাইরে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় বর্তমানে ২৪টি সংস্থা কাজ করছে। তাদের সবাইকে যার যার দায়িত্ব আন্তরিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনে আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


