বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত: রাষ্ট্রপতি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারী-পুরুষের সমতার দাবি নিয়ে কলম আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের নারীদের জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী জাগরণের অগ্রদূত ও মানবমুক্তির অগ্নিশিখা মহিয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বেগম রোকেয়া দিবস ২০২৩ এবং বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘বেগম রোকেয়া দিবস ২০২৩’ উদযাপন এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
তিনি আরো বলেন, বেগম রোকেয়া বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমেও নারীদের পাশে দাঁড়িয়েছেন। নারীর দুঃখ-দুর্দশা ও সমান অধিকারের দাবি বেগম রোকেয়ার সাহিত্যে জোরালোভাবে উপস্থাপিত হয়েছে। বেগম রোকেয়া নারী জাগরণের আহ্বান জানিয়ে বলেছিলেন,‘তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করুক’।
রাষ্ট্রপ্রধান বলেন, বেগম রোকেয়া নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আত্মসম্মানবোধ সম্পন্ন ও অধিকার সচেতন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন এবং কর্ম ও ধ্যানে ধারণ করতেন- ‘মেয়ে মানুষ নয়, মানুষ হয়ে বাঁচতে হবে, তবেই স্বার্থক মানবজনমের।’
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এমন উপলব্ধি থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশের সংবিধানে নারী-পুরুষের মর্যাদা সমুন্নত রাখতে উদ্যোগ নিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ এবং নারী সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। তিনি জাতির পিতার দর্শনের আলোকে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেন।
মো. সাহাবুদ্দিন বলেন, সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন এবং বাস্তবায়ন করেছে। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা-২০১৩, ডিএনএ আইন ২০১৪ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে এসব পদক্ষেপ মাইলফলক হয়ে থাকবে।
রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর অবদান রাখবেন।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


