‘মুক্তিযোদ্ধারা আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে ঝাঁপিয়ে পড়বে’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
Find us in facebook
বাংলাদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে বীর মুক্তিযোদ্ধারা আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে ঝাঁপিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
শনিবার (১৮ মার্চ) মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত 'বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৩' এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ কথা বলেন।
আওয়ামী লীগে উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, "শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আছে। তিনি বেঁচে আছেন বলেই করোনাকালে সারা বিশ্ব যখন হুমকিতে পড়েছিল, বাংলাদেশ তখন মাথা তুলে দাঁড়িয়েছে। বিনা পয়সায় তিনি এদেশের কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছিলেন। অর্থনৈতিক মন্দা যখন সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে তখনও বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে। আজকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্ব যখন হুমকিতে পড়েছে তখনও তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। এই কাজগুলোর জন্য মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি মনে করি, দেশের মানুষের স্বার্থই শেখ হাসিনার স্বার্থ। সেজন্য এ দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে আগামী নির্বাচনেও শেখ হাসিনার বিজয় ত্বরান্বিত করতে এদেশের মুক্তিযোদ্ধারা একাত্তরের মুক্তিযুদ্ধের মতোই ঝাঁপিয়ে পড়বে।"
হঠাৎ করে নয় বরং বঙ্গবন্ধুর দীর্ঘ সাধনা, পরিকল্পনা ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, "হঠাৎ করে স্বাধীনতা আসেনি। হঠাৎ করে রাষ্ট্র পাননি। হঠাৎ করে ভারতের সাহায্য আসেনি। আমরা যখন ভারত গিয়েছিলাম- আমাদের থাকা, খাওয়া, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সবকিছু আমরা রেডিমেট পেয়েছিলাম। তার কারণ, আগে থাকতেই ওটা বঙ্গবন্ধু ব্যবস্থা করেছিলেন। আমাদের মুজিব বাহিনীর মূল নেতা ছিলেন শেখ মুজিব। তিনি এগুলো আগে থেকেই বন্দোবস্ত করেছিলেন। যার জন্য প্রত্যেকটি জায়গায় আমাদের ক্যাম্প ছিল, আমরা সবকিছু পেয়েছিলাম। আমাদের বিজয় অর্জিত হয়েছে।"
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আবেগাপ্লুত কণ্ঠে মুক্তিযোদ্ধাদের সান্নিধ্যকে নিজের প্রয়াত পিতা শেখ ফজলুল হক মণির সান্নিধ্য পাওয়ার সাথে তুলনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এ্যাড কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বসবাসকারী ১ হাজার ২৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


