লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফে পা রাখলো গুজরাট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ মে ২০২২
Find us in facebook
জিতলেই প্লে-অফ নিশ্চিত হওয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা দুই নবীন দল গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এমন ম্যাচে বোলারদের ক্যারিশমায় বড় জয়ের পাশাপাশি আসরের প্রথম দল হিসেবে প্লে-অফে পা রাখলো গুজরাট।
চলতি আইপিএলের ৫৭তম ম্যাচে মঙ্গলবার পুনে স্টেডিয়ামে ৬২ রানের জয় পেয়েছে গুজরাট। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানের পুঁজি পায় গুজরাট। কিন্তু জবাবে মাত্র ৮২ রানেই গুঁটিয়ে যায় লক্ষ্ণৌর ইনিংস।
আজকের ম্যাচের আগে দুই দলই ছিল দুর্দান্ত ফর্মে। পয়েন্ট টেবিলের দুই শীর্ষ স্থানও তাদের দখলে। কিন্তু এবারের জয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করে প্লে-অফ নিশ্চিত করলো গুজরাট। যদিও শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। পরে দলকে ৫৩ রানে রেখে বিদায় নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও (১১)। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান শুভমান গিল। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এ ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৭ চারে সাজানো ৬৩ রানের ইনিংস। এছাড়া ডেভিড মিলার ২৬ এবং রাহুল তেওয়াতিয়া ২২* রান করেন।
বল হাতে লক্ষ্ণৌয়ের মহসিন খান ১ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ১৮ রান। এছাড়া আভেশ খান দুটি এবং জেসন হোল্ডার একটি উইকেট নেন।
জবাব দিতে নেমে শুরু থেকেই খাবি খেতে থাকে লক্ষ্ণৌ। রশিদ খানদের দাপুটে বোলিংয়ে সামনে অসহায় আত্মসমর্পণ করেন কুইন্টন ডি কক-লোকেশ রাহুলরা। সবমিলিয়ে দুই অংকের দেখাই পান দলটির মাত্র তিন ব্যাটার। এর মধ্যে সর্বোচ্চ ২৭ রান আসে দীপক হুডার ব্যাট থেকে। এ ইনিংস খেলতেও তিনি ২৬ বল খেলেন। এছাড়া ডি কক ১১ এবং শেষদিকে আভেশ খান ১২ রান করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত।
বল হাতে একাই ৪ উইকেট নেন গুজরাটের আফগান স্পিনার রশিদ খান। এছাড়া যশ দয়াল ও সাই কিশোর দুটি করে এবং মোহাম্মদ শামি ৩ ওভারে মাত্র ৫ রান খরচে নেন ১ উইকেট।
১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লক্ষ্ণৌ।
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



