• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল, সম্পাদক অক্ষয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মমতাজুল হক সভাপতি ও অক্ষয় কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে আইনজীবী সমিতি মিলনায়তনে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী

বিনা প্রতিদ্বন্ধিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন আজাহারুল ইসলাম। সহসাধারণ সম্পাদক পদে কাজী ফয়েজ উল হক শিশির, কোষাধ্যক্ষ কামরুজ্জামান শাসন, লাইব্রেরি সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সায়েম আফরিদ মুমু নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ.বি.এম জিকরুল হক বরকত, মুজাক্কির বিন মর্তুজা), জুলফিকার আলী ভুট্টু, আবু সায়েম চৌধুরী, আল বরকত হোসেইন, বাবু সুজয় চন্দ্র রায় ও সামসুজ্জোহা (জোহা)।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশরাফুল আরেফিন চৌধুরী। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট বাবু অসিত কুমার।

রিটার্নিং কর্মকর্তা জানান, সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সুষ্ঠভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯ জন ভোট দেন। একজনের ভোট বাতিল হয়। 

Place your advertisement here
Place your advertisement here