• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নৌকায় তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) ভোরে উপজেলার দ্বীপচরের ইউনিয়ন অষ্টমীচরের পশ্চিম ডাটিয়ারচর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে সফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফিকুল বিয়ের কথা বলে ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৌকায় তোলেন। এক পর্যায়ে সেখানেই তরুণীকে ধর্ষণ করেন। পরে রাত ৯টার দিকে কৌশলে তাকে বাড়ির পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সফিকুল ইসলাম এবং তার সহযোগীসহ পাঁচজনকে আসামি করে চিলমারী থানায় মামলা করেন। রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে সফিকুলকে গ্রেফতার করে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ওই এলাকাটি ঢুষমারা থানাধীন। এজন্য অভিযুক্তকে গ্রেফতারে ঢুষমারা পুলিশের সহযোগিতা নেয়া হয়েছে। গ্রেফতার সফিকুল ইসলামকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

Place your advertisement here
Place your advertisement here