কাউনিয়ায় গ্রাম্য সালিসে গলায় জুতার মালা পরানোর অভিযোগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২
Find us in facebook
রংপুরের কাউনিয়ায় গ্রাম্য সালিসে এক ব্যক্তিকে জনসমক্ষে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ উঠেছে। রাতের আঁধারে তিনি ‘পুত্রবধূর ঘরে ঢুকেছিলেন’ অপবাদ দিয়ে সালিসকারীরা এ কাজ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে গলায় জুতা মালা পরিয়ে সামাজিকভাবে অপমান করায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।
গত শুক্রবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাত আড়াইটার দিকে ভুক্তভোগী ব্যক্তি তার পুত্রবধূর ঘরে ঢুকেছেন বলে অভিযোগ তোলেন ধুমগাড়া গ্রামের নুরুল হকের ছেলে মনির হোসেনসহ কয়েকজন। এ নিয়ে তাকে সামাজিকভাবে একঘরে করার জন্য মসজিদ কমিটির নামে এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে গতকাল শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ধুমগাড়া জামে মসজিদের সামনে একটি খোলা মাঠে গ্রামবাসীর উপস্থিতিতে মসজিদ কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে সালিসে বসেন। সেখানে প্রভাবশালী আব্দুর রউফের নির্দেশে তাকে জোর করে জুতার মালা গলায় পরিয়ে গ্রামে ঘোরানো হয়।
সালিসে উপস্থিত থাকা নাজমুল হোসেন নামে একজন ঢাকা পোস্টকে বলেন, বিচারের নামে সালিসে অন্যায় করা হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওই ব্যক্তিকে জুতার মালা পরিয়ে হেয় করা হয়েছে। এর জন্য হারাগাছ পৌরসভার টাংরির বাজার এলাকার আব্দুর রউফ দায়ী। কারণ, তার নির্দেশে মনির হোসেন ও রাসেলসহ আরও কয়েকজন মিলে ভুক্তভোগী ব্যক্তির গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয়।
এ সময় ওই ব্যক্তি কান্নায় ভেঙে পড়েন। আমি বিষয়টি সহ্য করতে না পেরে ঘটনাস্থলে গিয়ে তার গলা থেকে জুতার মালা ছিঁড়ে ফেলি। তখন মনিরসহ আরও কয়েকজন আমাকেও মারধর করার জন্য ছুটে আসে।
তিনি আরও বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে মনিরের সঙ্গে ভুক্তভোগীর টাকাপয়সা নিয়ে পূর্ববিরোধ থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ তুলে মনিরসহ আরও কয়েকজন সালিসের আয়োজন করেন। আর এতে আব্দুর রউফসহ অনেকেই ইন্ধন দেন।
নাম প্রকাশ না করার শর্তে ধুমগাড়া গ্রামের কয়েকজন জানান, স্থানীয় মাতব্বর হিসেবে মসজিদ কমিটির সদস্য মনির হোসেনসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মিথ্যা অভিযোগ তুলে বিভিন্ন মানুষকে সালিসের নামে হয়রানি করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার ওই ব্যক্তিকে তার ‘পুত্রবধূর ঘরে ঢোকা’র অপবাদ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী ওই ব্যক্তির পুত্রবধূর দাবি, ওই দিন রাতের অন্ধকারে কেউ একজন তার ঘরে ঢুকেছিলেন। ওই সময় তার স্বামী ঘরে ছিলেন না। হঠাৎ ঘরে অন্য কাউকে দেখে তিনি চিৎকার দিলে ওই লোক পালিয়ে যায়। ঘর অন্ধকার থাকায় কে ঢুকেছিল, তা তিনি চিনতে পারেননি। তবে ওই লোক তার শ্বশুর নন বলে তিনি সবাইকে জানিয়েছেন।
ভুক্তভোগীর ছেলে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবাকে ডেকে এনে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শাস্তি দাবি করছি। আমাদের সমাজ থেকে দূরে রাখতে এ ধরনের অপবাদ দিয়ে সালিসের আয়োজন করা হয়েছিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মসজিদ কমিটির সদস্য মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে পুত্রবধূর ঘরে ঢোকার বিষয়ে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বসেছিল, তা ঠিক। তবে তার নির্দেশে জুতার মালা পরানো হয়নি। পাশের গ্রামের আব্দুর রউফের নির্দেশে সেখানে উপস্থিত লোকজন জুতার মালা পরিয়েছে। এখানে আমাকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে।
জুতা পরানোর নির্দেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন আব্দুর রউফ। তিনি বলেন, আমি সালিসে উপস্থিত। সবাই তো দেখেছে, শুনেছে, সেখানে কী সিদ্ধান্ত হয়েছে। আমি তো কাউকে গলায় জুতার মালা পরানোর নির্দেশ দিইনি। শুধু শুধু আমাকে জড়িয়ে এলাকায় সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে একটি পক্ষ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ভুক্তভোগীর পরিবার দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
- ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সম্পূরক সেচের উদ্যোগ
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান
- মহররম উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা: বঙ্গবন্ধুর সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী
- বিশ্বে জ্বালানির দাম কমলে সুফল মিলবে দেশেও: আ হ ম মুস্তফা কামাল
- আওয়ামী লীগ বিএনপির ওপর কোনো অত্যাচার করেনি: তোফায়েল আহমেদ
- পশ্চিমা যন্ত্রাংশে আরো ‘শক্তিশালী’ রাশিয়ার সমরাস্ত্র: গবেষণা
- বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: পলক
- এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের
- দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না: টুইঙ্কেল
- বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: হানিফ
- অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার: জয়
- আশুরার গুরুত্ব ও তাৎপর্য
- `বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়`
- পীরগাছায় ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা: শিল্প প্রতিমন্ত্রী
- বঙ্গমাতার সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
- মালয়েশিয়ায় গেল বাংলাদেশি ৫৩ কর্মীর প্রথম ফ্লাইট
- মিশরী তরুণী এখন বীরগঞ্জের পুত্রবধূ
- বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঠাকুরগাঁওয়ে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী
- দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
- জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি
- কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত
- দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে
- তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
- কুড়িগ্রামে ১৪৯ ফিস্টুলা রোগী শনাক্ত
- তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি



