ভয় দেখিয়েও প্রশংসিত মেহজাবিন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ মে ২০২২
Find us in facebook
দেখতে সুদর্শনা, টানা টানা চোখ, মিষ্টি হাসি; আর সাজসজ্জায় যেন পুরনো দিনের বাংলা সিনেমার নায়িকা। কিন্তু ভেতরে ভেতরে তিনি আসলে অন্য কেউ! সহজ কথায় বললে ভূত! ভয়ংকর সব রূপে মানুষের সামনে হাজির হন।
এমন ভয়ানক অবতারে পর্দায় এসেছেন টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ঈদ উপলক্ষে প্রচার হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চম্পা হাউজ’-এ তিনি এই ব্যতিক্রম চরিত্রে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন হালের প্রশংসিত নির্মাতা ভিকি জাহেদ।
রোববার ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত এর ভিউ ছাড়িয়েছে ৭ লাখ ৩৩ হাজার। ইউটিউবে ফিকশনটিতে লাইক দিয়েছেন ৩১ হাজার দর্শক। সঙ্গে রয়েছে হাজারো মন্তব্য।
অধিকাংশ মন্তব্যেই প্রশংসার ফুলঝুরি। যেমন নির্মাণশৈলির প্রশংসা দেখা যাচ্ছে, তেমনি মেহজাবিনের অভিনয়ের। রাফসান চৌধুরী নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘অতীতে যত ভৌতিক কনটেন্ট নির্মিত হয়েছে দেশে, এটা সবগুলোর চেয়ে সেরা’; পৌলমী চ্যাটার্জি নামের এক দর্শক লিখেছেন, ‘শেষটা অসাধারণ! আমি বাকরুদ্ধ। প্রত্যেকের অভিনয় এই প্রজেক্টের মূল সম্পদ’, ফারজানা আক্তার মেঘলা নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘প্রতিটা ভৌতিক সিন দেখে অসম্ভব রকম ভয় পেয়েছি। বাংলা নাটক দেখেও এত ভয় পাওয়া যায়, সেটা অসম্ভব ভাবনা ছিলো। সত্যিই অসাধারণ সৃষ্টি’।
একটি বাড়িকে ঘিরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। যেখানে অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়ান মেহজাবিন। তার নানান ভৌতিক কাণ্ডে অবাক হন বাড়িতে ওঠা নতুন বাসিন্দারা। কিন্তু এটা কি সত্যিই ভৌতিক ঘটনা? নাকি বাসিন্দাদের মনের ভুল? সেটা পরিষ্কার হবে পুরো চলচ্চিত্রটি দেখলে।
ফেসবুকে বিভিন্ন গ্রুপেও ব্যাপক আলোচনা হচ্ছে ‘চম্পা হাউজ’ নিয়ে। অধিকাংশের কাছেই প্রশংসা পাচ্ছে এটি। সেই সঙ্গে তারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব নিয়ে আসার অনুরোধও জানাচ্ছেন নির্মাতাকে।
‘চম্পা হাউজ’-এ মেহজাবিন ছাড়া আরও আছেন আফরান নিশো, মাসুম আজিজ প্রমুখ। এর গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। চিত্রনাট্য সাজিয়েছেন ভিকি জাহেদ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



