ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

ঘরে-বাইরে আপনাকে শীতল রাখবে মিনি এসি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

Find us in facebook

রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগের গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ পরিস্হিতিতে বাইরে বের হওয়ার উপায় নেই। আবার ঘরে বসেও শান্তি নেই।

তবে এমন পরিস্থিতিতে ঘরে এসি চালিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। কিন্তু বাইরে বের হলে তো আর এসি নিয়ে চলাফেরা করতে পারবেন না।

এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন একটি ওয়াটার স্প্রে ফ্যান বা পোর্টেবল ইউএসবি ফ্যান। এ মিনি ফ্যান যেমন আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন, তেমনই আবার ডেস্কেও রাখতে পারবেন। এটিকে মিনি এসিও বলা যায়। বিভিন্ন অনলাইন শপ থেকে ৪-৫ হাজার টাকায় এ স্মার্ট কুলিং ফ্যান কেনা যাবে। 

এ মিনি এসিতে একটি এলইডি লাইটও রয়েছে। এর ভেতরে আপনি পানি ও বরফের কিছু টুকরো ফেলে দিলেই এটি আপনাকে ব্যাপক ঠান্ডা হাওয়া দিতে পারে। টাইপ সি ক্যাবল দিয়ে যে কোনো জায়গায় ডিভাইসটি চালাতে পারবেন।

Place your advertisement here
Place your advertisement here