সুইস ব্যাংকে তারেকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২
Find us in facebook
সাম্প্রতিক সময়ে সুইস ব্যাংকে কারা টাকা রেখেছেন, তার তালিকা নিয়ে হুলুস্থুল কাণ্ড চলছে। সেই তালিকায় থাকা বাংলাদেশিদের নাম এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু যুক্তরাজ্য ঠিকই তথ্য পেয়েছে। কারণ, যারা রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্রিটেনে রয়েছেন, সুইজারল্যান্ডের কাছে তাদের সম্পর্কে তথ্য চেয়েছিল ব্রিটিশ সরকার।
সেই তথ্যে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেয়া তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের ১ হাজার ৪৭৫ কোটি টাকা অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকা সুইস ন্যাশনাল ব্যাংকে জমা রয়েছে। এই টাকা জমা হয়েছে ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে। এই টাকাগুলো কোন পথে সুইজারল্যান্ডে এসেছে সে সম্পর্কেও বিস্তারিত বিবরণ জানানো হয়েছে যুক্তরাজ্যকে।
সংশ্লিষ্ট একটি গোপন সূত্র জানায়, ২০১৯ সালে লন্ডনে পলাতক তারেক জিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সরকার তদন্ত শুরু করে। বিশেষ করে লন্ডনে বসে কোনোরকম বৈধ আয়ের উৎস ছাড়াই তিনি যে জীবনযাপন করছেন, এ নিয়ে গোয়েন্দা তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে তারেক জিয়াকে জিজ্ঞাসাবাদ করেন যুক্তরাজ্যের গোয়েন্দারা। সেই জিজ্ঞাসাবাদে তারেক জিয়া দাবি করেছেন যে, তার টাকার একটি বড় অংশ আসে ক্যাসিনো থেকে। তিনি নিয়মিত জুয়া খেলে তিনি অর্থ উপার্জন করেন। দ্বিতীয় অর্থ উপার্জনের উপায় হলো অনুদান। বিভিন্ন মহল তাকে অনুদান দেয়। তারেক জিয়া দাবি করেন, শুধু যুক্তরাজ্যে নয়, যুক্তরাজ্যের বাইরেও তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকেও তিনি যুক্তরাজ্যে টাকা নিয়ে আসেন।
উল্লেখ্য, তারেক রহমান ২০১৭ সালে ব্রিটেনে নাগরিকত্বের জন্য আবেদন করেন। ব্রিটিশ নিয়ম অনুযায়ী একজন ১০ বছর বিরতিহীনভাবে যুক্তরাজ্যে থাকলে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। সেই বিবেচনা থেকে তারেক জিয়া আবেদন করেন। যদিও তার নাগরিকত্বের আবেদন এখন পর্যন্ত গৃহীত হয়নি। কিন্তু তারেক জিয়ার বিপুল পরিমাণ অর্থ থাকায় ব্রিটিশ সরকার তাকে অন্য দেশে স্থানান্তর করেনি। বরং লন্ডনেই রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সেই বিবেচনা থেকে তারেক জিয়া লন্ডনে আছেন। এ সময় ব্রিটিশ সরকার তার বিভিন্ন দেশে ব্যাংক অ্যাকাউন্ট এবং অর্থের সম্পর্কে জানতে চায়। সে সময় তারেক জিয়া বিশ্বের পাঁচটি দেশে তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে লিখিত হলফনামায় জানান।
যে পাঁচটি দেশে তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডে ২০০১ সালে তারেক জিয়া প্রথম একটি যৌথ অ্যাকাউন্ট করেন। এই যৌথ অ্যাকাউন্টে তারেক জিয়ার সঙ্গে আরেকজন অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন। তিনি হলেন গিয়াসউদ্দিন আল মামুন।
গিয়াসউদ্দিন আল মামুন ২০০২ সালে সুইস ব্যাংক থেকে একটি ডেবিট কার্ড গ্রহণ করেন এবং একই সময় তারেক জিয়ার নামে একটি সাপ্লিমেন্টারি কার্ড গ্রহণ করা হয়।
২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে সুজারল্যান্ডের সুইস ন্যাশনাল ব্যাংকে তারেক জিয়ার হিসাবে স্থিতির পরিমাণ দাঁড়িয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় ৭৫০ কোটি টাকা। এরপর ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সুইস ব্যাংকে তারেক জিয়ার কোনো অর্থ জমা হয়নি।
এ সময় তারেক জিয়া সুইস ব্যাংক থেকে বেশ কিছু টাকা লন্ডনে স্থানান্তর করেন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তারেক জিয়ার সুইস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ কোটি টাকা লন্ডনের ব্যাংকে জমা হয়। একই সময়ে লন্ডনের আরেকটি ব্যাংকে ৫০ কোটি টাকা স্থানান্তর করেন।
অনুসন্ধানে দেখা গেছে, তারেক জিয়া ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নিয়মিত সুইস ব্যাংকে টাকা জমা রাখছেন এবং সুইস ব্যাংক থেকে টাকা লন্ডনের বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হচ্ছে। এখন সুইস ব্যাংকে তার টাকার পরিমাণ প্রায় দেড় হাজার কোটি।
ধারণা করা হচ্ছে, নির্বাচনে মনোনয়ন কমিটি গঠন, মনোনয়ন ইত্যাদির মাধ্যমে তারেক জিয়া টাকাগুলো পান। এই টাকা মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে যায় এবং সেখান থেকে এটি সুইস ব্যাংকে জমা হয়।
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



