দফতরে ফিরতে রিজভীর প্রধান বাধা ফখরুল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১
Find us in facebook
বিএনপির রাজনৈতিক অঙ্গনে প্রচলিত আছে দলের কার্যক্রম পরিচালিত হয় দুই জায়গা থেকে। গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় থেকে বিবৃতি দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিবৃতি দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই দিনে এক বিষয়ে ফখরুল-রিজভীকে কথা বলতেও দেখা গেছে অনেক বার।
বিএনপিতে প্রভাব বিস্তার নিয়ে এই দুই নেতার মধ্যে প্রতিযোগিতা অনেকটা ওপেন সিক্রেট। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে রিজভীকে আর নয়াপল্টনে দেখা যাচ্ছে না। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছেন। কিন্তু আর নয়াপল্টনে ফিরতে পারছেন না, বরং সেখানে রিজভীর জায়গায় সংবাদ মাধ্যমে এখন নিয়মিত কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রিজভী সুস্থ হলেও কেন নয়াপল্টনে ফিরছেন না, বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গেছে, মূলত মির্জা ফখরুলের জন্যই দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফিরতে পারছেন না রিজভী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনার শুরু থেকেই নিজেকে সুরক্ষিত রেখে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলন করে যাচ্ছেন মির্জা ফখরুল। এদিকে মাঠে নেমে করোনায় আক্রান্ত হন রিজভী। আর হাসপাতালে ভর্তি হওয়া মাত্র সুযোগ লুফে নেন মির্জা ফখরুল। লন্ডনে থাকা তারেক রহমানকে বুঝিয়ে নয়া পল্টনে নিজের অনুসারী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দায়িত্বে নিয়ে আসেন।
এখন রিজভী সুস্থ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চাইলেও মির্জা ফখরুল নানাভাবে তা প্রতিহত করছেন। তারেক রহমানকে বিভিন্নভাবে প্রভাবিত করে প্রিন্স সম্পর্কে আস্থাবান করেও তুলেছেন মির্জা ফখরুল। এতে অনেকটা সফলও তিনি। ফলে ফুরফুরে মেজাজে আছেন ফখরুল।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্ব হাতছাড়া হয়ে যাওয়ায় আতঙ্কে পড়েছেন রিজভী। ভাবছেন বিএনপিতে তার কর্তৃত্ব বুঝি শেষ হয়ে গেল। তাই আগের দায়িত্বে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন।
জানতে চাইলে রিজভীর এক ঘনিষ্ঠ স্বজন বলেন, দলের অনেক নেতা ঘরে বসে মিডিয়ায় কথা বলে কাজ শেষ করছেন। কিন্তু রিজভী সাহেব করোনার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করে গেছেন। আক্রান্ত হয়েও দমে যাননি। এখন সুস্থ হলেও তাকে আগের দায়িত্বে ফিরতে দিচ্ছেন না, বাসায় বসে রেস্ট নিতে বলছেন। যদি তারেক রহমান কারো কথায় ভুল বুঝে থাকেন, তাহলে সেটা দলেরই ক্ষতি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, রিজভী সাহেব তো এখন সুস্থ। তাকে নয়া পল্টনে আসতে দিচ্ছে না কেন বিষয়টি বোধগম্য নয়। তবে শুনেছি, তাকে আসতে না দেওয়ার পেছনে ফখরুল সাহেবের হাত আছে। খারাপ সময়ে নিজেদের আধিপত্যের জন্য যদি কেউ দলের ক্ষতি করেন তাহলে কিছু বলার থাকে না। এসব নিয়ে তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



