• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

করোনার এই সময়ে ঈদের আনন্দকে প্রাণবন্ত করতে দিনাজপুরের খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দল দুটি পর পর তিনটি ম্যাচ খেলবে। আগামী শুক্রবার এর সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে।  

 রবিবার ঈদ উপলক্ষে খানসামা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাকেরহাট)-এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

খানসামা উপজেলার পাকেরহাটে এসএসসি ২০১৩ ব্যাচের দলের অধিনায়ক আবু হেনা ও ২০১৫ ব্যাচের অধিনায়ক মিনহাজুল শাওন মানিকের নেতৃত্বে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ খেলে। আজকের প্রীতি ক্রিকেট ম্যাচটি ১২ ওভারে ১২০ রানে ড্র হয় এবং ম্যান অব দ্যা ম্যাচ হয় ২০১৩ ব্যাচের সাব্বির সিয়াম।

Place your advertisement here
Place your advertisement here