• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এ সময় নতুন করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৮৫ জন।

রোববার (২৫ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৭১২ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। এ সময় জেলা সদর ও বিরলে করোনায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৬ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন।

Place your advertisement here
Place your advertisement here