নিরাপত্তা কর্মকর্তাদের অভ্যন্তরীণ মতবিরোধে ক্ষুব্ধ খালেদা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ জুলাই ২০২১
Find us in facebook
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মজিদসহ তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দেওয়ার গুঞ্জন উঠেছে। তাদের বিরুদ্ধে চেইন অব কমান্ড ভঙ্গের পাশাপাশি দলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে।
তবে কেউ এর সত্যতা স্বীকার না করলেও গত ২ জুন থেকে ওই তিন কর্মকর্তা বিএনপি প্রধানের নিরাপত্তার দায়িত্বে নেই বলে দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে। অন্য দুই কর্মকর্তা হলেন- মেজর (অব.) ওয়াজেদ এবং মেজর (অব.) মোহাম্মদ আনোয়ার।
জানা গেছে, নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) আজিজ রানাকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মজিদের স্থানে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র মতে, বিএনপি চেয়ারপার্সনের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। তবে তিনি দীর্ঘদিন ধরে কোণঠাসা অবস্থায় রয়েছেন। ব্যাপক প্রভাব বিস্তার করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মজিদ। তার বিশাল বলয়ও তৈরি হয়েছে। এ কারণে গুলশান কার্যালয়ে যাতায়াত কমিয়ে দিয়েছেন ফজলে এলাহী আকবর। তবে তিন কর্মকর্তার অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ফজলে এলাহী অনিয়মিত হওয়ায় বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা দেয়।
সাতজন কর্মকর্তার মধ্যে অব্যাহতি দেওয়া তিন জন একপক্ষে অবস্থান নিয়েছেন। অন্যপক্ষে রয়েছেন আজিজ রানা, মেজর (অব.) সাফায়াত উল্লাহ, মেজর (অব.) মইনুল হোসেন ও লেফটেন্যান্ট (অব.) সামিউল।
এছাড়া ১৬ জন সিএসএফ সদস্যকেও তারা যার যার গ্রুপে নেয়ার চেষ্টা করছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিষয়টি বিএনপি চেয়ারপার্সনের কানেও যায়। এতে ক্ষুব্ধ হন তিনি। এরপরই ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গুলশান কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মজিদ এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিলেন যে, তিনি বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। তাকে ছাড়া বিএনপি চেয়ারপার্সন ‘অচল’ এমনটাই মনে করতেন। লক্ষ্মীপুরে দলীয় এক কর্মীকে হত্যা মামলার আসামি হয়েও তিনি বিএনপি চেয়ারপার্সনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থাকলেও কেউ ভয়ে কিছু বলার সাহস পায়নি।
জানা যায়, লক্ষ্মীপুরে বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে এমপি নির্বাচন করার জন্য আলাদা একটি বলয় তৈরি করেছেন মজিদ। পোস্টার, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে রাজনৈতিক নেতার মতো তুলে ধরেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রভাবশালী এক উপদেষ্টার মদদে গুলশান কার্যালয়ে তিনি ব্যাপক প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
বেশ কয়েকদিন ধরে ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে মেজর (অব.) ওয়াজেদ দেশের বাইরে অবস্থান করছেন। গত ২ জুন থেকে মৌখিক ছুটিতে গেছেন মেজর (অব.) আনোয়ার। তবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মজিদ কাউকে বলে গেছেন কিনা কেউ জানেন না।
মেজর (অব.) আনোয়ার জানান, তিনি তার মা ও নিজের অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন। সুস্থ হলেই কাজে যোগ দেবেন। অন্যদিকে মেজর (অব.) ওয়াজেদের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে বর্তমান চেয়ারপার্সনের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) আজিজ রানা বলেন, মেজর (অব.) ওয়াজেদ বেশ কয়েকদিন ধরে ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে গেছেন। মেজর (অব.) আনোয়ারও এক সপ্তাহের ছুটিতে গেছেন। তবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মজিদ সম্পর্কে কিছু জানি না।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



