• শুক্রবার   ০২ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪২৯

  • || ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
গৌরবদীপ্ত বিজয়ের মাস শুরু দেশে করোনার টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

গঙ্গাচড়ায় পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আটক ৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের ওপর বিএনপির হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মীর কাশেম মিঠুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মীর কাশেম মিঠু গঙ্গাচড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন রায়হান।

তিনি জানান, এজাহারভুক্ত তিনজনসহ এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। তারা সবাই পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভের ডাক দেয় বিএনপি। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ অর্ধ-শতাধিক মানুষ আহত হন।

Place your advertisement here
Place your advertisement here