৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে প্রবাসে, কারণ দর্শানোর নোটিশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ আগস্ট ২০২২
Find us in facebook
রংপুরের গঙ্গাচড়ায় চার মাসের ছুটি নিয়ে ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রধান শিক্ষক নাজমা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিভাগীয় শিক্ষা অধিদপ্তর।
রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত গত ২০ জুলাই ইস্যু করা কারণ দর্শানো ওই নোটিশে বিধিমালা অনুযায়ী কেন চাকরি থেকে বরখাস্ত করা বা যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে না তা চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক নাজমা খাতুনকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যক্তিগত শুনানি দিতে ইচ্ছুক হলে তা জবাবে উল্লেখ করার জন্য বলা হয়েছে।
কারণ দর্শানো ওই নোটিশটি ২৬ জুলাই (মঙ্গলবার) ইমেইলে পেয়েছেন বলে নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান সোমবার (১ আগস্ট) দুপুরে জাগো নিউজকে বলেন, চিঠি পাওয়ার পর অভিযুক্ত নাজমা খাতুনের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। ২৭ জুলাই নাজমা খাতুনের শ্বশুর আজিজুল ইসলাম অফিসে এসে সেই চিঠি নিয়ে গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন নাজমা খাতুন। যোগদানের দেড় বছর পর চিকিৎসার জন্য ২০১৬ সালের ১২ জুলাই দুই মাসের ছুটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর কাছে যান। সেখানে থাকা অবস্থায় তিনি আরও দুমাসের ছুটি বাড়িয়ে নেন। এরপর তার ছুটি শেষ হলেও তিনি বিদ্যালয়ে আসেননি এবং ছুটিও নেননি। দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও তিনি চাকরিতে বহাল থাকেন।
এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা চাকরির বিধিমালা অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
এ নিয়ে গত ২২ জুলাই ‘৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরে ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি সামনে আসে।
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


