• শুক্রবার   ০২ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪২৯

  • || ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
গৌরবদীপ্ত বিজয়ের মাস শুরু দেশে করোনার টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

গঙ্গাচড়ায় ব্রিজের নিচ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় ব্রিজের নিচ থেকে মাহের উদ্দিন (৮০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন। এর আগে সকালে গঙ্গাচড়া বাজার সংলগ্ন এলাকার ভুটকার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাহের উদ্দিন গঙ্গাচড়া উপজেলার উত্তর পানাপুকুর গ্রিয়ারপার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ফসলের একটি বীজ ভান্ডার রয়েছে মাহের উদ্দিনের। প্রতিদিনের মতো বুধবার বিকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে দোকানে যান। তবে রাত ১১টার দিকে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের লোকজন রাতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভুটকা ব্রিজের নিচে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here