রংপুর চিড়িয়াখানায় প্রজনন ক্ষমতা বেড়েছে খাঁচাবন্দী পশু-পাখির
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ জুলাই ২০২১
Find us in facebook
রংপুর চিড়িয়াখানায় খাঁচাবন্দী পশু-পাখির বেড়েছে প্রজনন ক্ষমতা। অনেক প্রাণীর ঘরে এসেছে নতুন অতিথি। সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছে কুমির, জলহস্তি, সিংহ ও ঘড়িয়ালসহ আরও বেশকিছু প্রাণী।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, করোনাকালে ভেতরের পরিবেশ অনেকটাই বদলে গেছে। খাঁচাবন্দী পশু-পাখির জন্য এই পরিবেশ বেশ উপভোগ্য। দর্শনার্থীর হৈ-হুল্লোড় ও কোলাহলমুক্ত পরিবেশে বাচ্চা দিয়েছে বেশকিছু প্রাণী। এখন খাঁচাবন্দী পশু-পাখিগুলো আনন্দে খুনসুঁটিতে মেতে আছে। মানুষের ভিড় থাকলে প্রাণীকূলে এমন উচ্ছ্বাস দেখা যায় না। বরং অনেকেই আছেন যারা পশু-পাখিদের বিরক্তের কারণ।
জানা গেছে, উন্মুক্ত পরিবেশে ডিম দেওয়া মদনটেক এবার বন্দীদশায় ডিম পেড়েছে। সেই ডিম থেকে বাচ্চাও হয়েছে। ঘরে নতুন অতিথি এসেছে ঘোড়া, হরিণ, গাঁধা, বানর, ময়ূরসহ আরও বেশকিছু প্রাণীর। এর মধ্যে গাধা একটি, বানর দুটি, হরিণ পাঁচটি, ময়ূর আটটি করে বাচ্চা দিয়েছে।
কুমির ও ঘড়িয়ালেরও সময় হয়েছে ডিম দেওয়ার। সারাক্ষণ পানিতে খেলা করা জলহস্তিটিও মা হতে চলেছে। সিংহির বাচ্চা দেওয়ার সুযোগ থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বয়স্ক সিংহ। আর উটপাখি সাতটি ডিম দিলেও পুরুষ সঙ্গীর অভাবে ডিমগুলো ফোটানো সম্ভব হয়নি।
নতুন অতিথিদের দেখভালে ব্যস্ত চিড়িয়াখানার কর্মচারীরা। তারা বলছেন, চিড়িয়াখানা এখন দর্শনার্থী শূন্য। সুনসান নীরবতা আর স্নিগ্ধ পরিবেশে ভিন্ন ভিন্ন রূপ-বৈচিত্র্যের প্রাণীগুলো রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। দীর্ঘ সময় ধরে এমন কোলাহলমুক্ত পরিবেশ খুব কমই পেয়েছে এসব প্রাণী। নতুন বাচ্চার সঙ্গে খুনসুঁটিতে ব্যস্ত সবাই।
চিড়িয়াখানার কেয়ারটেকার আনিস বলেন, আমরা খুবই আনন্দিত। অনেকগুলো নতুন অতিথি এসেছে। ইতোমধ্যে ঘোড়া, হরিণ, গাধা, বানর, ময়ূরসহ আরও বেশকিছু প্রাণীর বাচ্চা হয়েছে। আরও কিছু পশু-পাখির সম্ভাবনা রয়েছে। তিন মাস আগে মা উটপাখি ডিম দিয়েছিল। কিন্তু পুরুষ উটপাখির অভাবে ডিমগুলো অফুটন্ত থাকায় নষ্ট হয়ে গেছে।
রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার কর্মকর্তা ডা. এইচ এম শাহাদাৎ শাহিন বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনায় চিড়িয়াখানাতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এখন কোলাহলমুক্ত পরিবেশে পশু-পাখিদের প্রজনন ক্ষমতা বেড়েছে। স্বাভাবিক সময়ে এ রকম সুযোগ খুবই কম হয়।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার বলেন, পশু-পাখিরা নীরব নিস্তব্ধ পরিবেশে থাকতে চায়। এখন সেই পরিবেশ বিরাজ করছে। নিরাপদ প্রজননের জন্য এটা ভালো পরিবেশ। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রাণী ১৪টি বাচ্চা দিয়েছে। আরও কিছু প্রাণীর ডিম দেওয়ার সময় হয়েছে।
তিনি আরও বলেন, রংপুর চিড়িয়াখানায় নতুন করে একটি মেয়ে হনুমান, একটি পুরুষ উটপাখি, জিরাফ, জেব্রা, একজোড়া কেশওয়ারি, একজোড়া বাঘসহ বিভিন্ন বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আরও কিছু নতুন প্রাণী বাড়বে।
প্রসঙ্গত, দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুরে একটি। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে। এর মধ্যে সিংহ, বাঘ, জলহস্তী, হরিণ, অজগর সাপ, ইমু পাখি, উটপাখি, বানর, কেশওয়ারি, গাধা, ঘোড়া, ভাল্লুক উল্লেখযোগ্য।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



