রংপুরে ঐতিহ্যবাহী কালেক্টরেট ঈদগাহে এবারও হচ্ছে না ঈদের জামাত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ জুলাই ২০২১
Find us in facebook
রংপুরে করোনার বিস্তার রোধে ঐতিহ্যবাহী কালেক্টরেট ঈদগাহে এবারও হচ্ছে না ঈদের প্রধান জামাত। পরিস্থিতি বিবেচনায় এবার রংপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলায় মহল্লাভিত্তিক প্রায় ছয় হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।
ঈদের দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মসজিদে মসজিদে এসব ঈদজামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সরকারি নির্দেশনা মেনে বিভিন্ন এলাকায় ঈদগাহ মাঠেও নামাজ আদায়ের প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় পরিচালকের কার্যালয় ও রংপুর জেলা প্রশাসন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সরকারি কঠোর বিধিনিষেধ মেনে মসজিদে ঈদের জামাত আদায়ে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।
এবার রংপুর জেলা মডেল মসজিদে সকাল আটটা এবং সকাল নয়টায় পৃথক দুটি ঈদজামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে জেলার সবচেয়ে বড় মসজিদ কারামতিয়া জামে মসজিদে দুটি জামাতে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। এতে রংপুর বিভাগীয় কমিশনার, সিটি মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
এছাড়াও রংপুর মনহানগরের কোর্ট মসজিদ, ধাপ লালকুঠি বাইতুল নুর জামে মসজিদ, কারমাইকেল কলেজ জামে মসজিদ, রাধাবল্লভ তাকওয়া জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদ, কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদ, নিউ আদর্শপাড়া আলমগীর জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকাছাড়াও পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় পাড়ামহল্লাভিত্তিক মসজিদ ও ঈদগাহ মাঠগুলোতে পরিস্থিতি বিবেচনায় ঈদের নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ মাঠের পরিবর্তে বেশির ভাগ ঈদজামাত মসজিদে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রমতে, রংপুর মহানগরসহ জেলার আট উপজেলাতে ছোট-বড় মিলে ৫ হাজার ৯০টি তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এছাড়া কিছু ওয়াক্তি মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। সব মিলে প্রায় ছয় হাজার মসজিদ রয়েছে এই জেলায়।
এবার ঈদুল আজহার জামাত আদায় শেষে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তিসহ দেশে শান্তি-সম্মৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও মাদকদ্রব্য, সন্ত্রাসবাদ, নাশকতা, জঙ্গিবাদ ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মোনাজাত পরিচালনা করবেন ঈদ জামাতের খতিবগণ।
এদিকে বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করে ঈদের জামাতে নামায় আদায় করতে হলে মুসল্লিদের জায়নামাজ সঙ্গে নিয়ে আসাসহ বাড়ি থেকে ওজু করে আসতে বলা হয়েছে। এছাড়াও মুখে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানতে মুসল্লিদের প্রতি আহ্বান করা হয়েছে।
ঈদ উপলেক্ষে সিটি করপোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হবে। এছাড়া ঈদের দিন হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় ঈদ আনন্দে মাতি সবাই, ঈদের আনন্দ ঘরে ঘরে, ঈদ আড্ডা, ঈদের নাটক আনন্দ আনন্দ প্রচারিত হবে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



