লোকসানের আশঙ্কা করছেন হাঁড়িভাঙা আমচাষিরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জুলাই ২০২১
Find us in facebook
বিধিনিষেধের কারণে হাঁড়িভাঙা আম নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের আমচাষি ও ব্যবসায়ীরা। পহেলা জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরুর পর হঠাৎ স্বাদে-গন্ধে অতুলনীয় হাঁড়িভাঙার দর তিতে হতে থাকে। যানবাহনের চলাচল বন্ধ থাকার প্রভাব পড়ে জেলার পাইকারি হাট-বাজারগুলোতে। কমতে থাকে ক্রেতা ও পাইকারদের আনাগোনা।
কৃষি বিপণন অধিদফতর বলছে, অনলাইনে সাড়া থাকলেও কঠোর বিধিনিষেধের কারণে বাইরে থেকে ব্যবসায়ীরা আসতে পারছেন না। এ কারণে লোকসানের আশঙ্কা করছেন আমচাষিরা। তবে পরিবহন ও বিপণন ব্যবস্থায় যাতে প্রভাব না পড়ে, এ জন্য তদারকি বাড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার বৃহৎ আমেরহাট মিঠাপুকুরের পদাগঞ্জ ছাড়াও নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, লালবাগ ও সিটি বাজারসহ হাঁড়িভাঙার বিভিন্ন আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড়। তবে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে অভিযোগ আমচাষি ও ব্যবসায়ীদের।
আমচাষিরা বৃষ্টিকে উপেক্ষা করে ভ্যান বা অন্য বাহনে করে আম নিয়ে এসে বিক্রি করছেন পাইকারি দরে। কেউবা আবার বাগানের কাছে রাস্তার ধারে আমের ক্যারেট সাজিয়ে বসে আছেন পাইকারদের আশায়। তবে পদাগঞ্জ হাটের কাদাটে পিচ্ছিল পথ ও নাজুক যোগাযোগ ব্যবস্থার প্রভাব পড়েছে আমের বাজারে।পদাগঞ্জ হাটে যেতে বাড়ির পাশে রাস্তার ধারে বসে থাকা আজিজুল ইসলামের সঙ্গে কথা হয়। তার চার বিঘা জমিতে রয়েছে হাঁড়িভাঙার বাগান। কিন্তু পাইকার না পাওয়ায় এবার নিজেই বাগান থেকে আম পেরে ক্যারেটে ভরিয়ে হাটে-বাজারে বিক্রি করছেন।
এক আমচাষী বলেন, বর্তমানে আমের মণ ১ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২৪০০ টাকা পর্যন্ত যাচ্ছে। তবে লকডাউন শুরুর দিকে দাম কম ছিল। দুই-তিন দিন থেকে মণ প্রতি বাজারে ১৫০/৩০০ টাকা বেশি বিক্রি হচ্ছে। এ রকম বাজার থাকলে একটু হলেও লোকসান কম হবে।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এবার মিঠাপুকুর উপজেলার আখিরাহাট, পদগঞ্জ, মাঠেরহাট, বদরগঞ্জ উপজেলার গোপালপুরসহ বেশ কিছু এলাকাতে প্রায় ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে সব জাতের আমের আবাদ হয়েছে। এর মধ্যে জেলায় হাড়িভাঙা আমের ফলন ধরা হয়েছে প্রায় ৩০ হাজার টন। যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার ওপর।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানালেন, আমচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে পরিবহনে সহায়তা করা হচ্ছে। আম ব্যবসায়ীসহ খুচরা ও পাইকাররা কোনো বাধা ছাড়াই পরিবহন সুবিধা পাচ্ছে। আমরা লকডাউনে আমসহ কৃষিপণ্যের পরিবহন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



