গঙ্গাচড়ায় করোনার ঝুঁকি নিয়ে অসহায়দের পাশে রাঁঙ্গা কন্যা জুঁই
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ মে ২০২০
Find us in facebook
করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া। লকডাউন হয়েছে অনেক দেশ ও ব্যস্ত শহর। স্থবির হয়ে গেছে বাংলাদেশও। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন। এমনি অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন খেটে খাওয়া দিন মজুর, শ্রমিকরা ও নিম্ন আয়ের মানুষ। সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা তাদের দায়িত্ব নিচ্ছন যার যার জায়গা থেকে। এমন পরিস্থিতিতে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের এসব অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন জাতীয় পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চীফ হুইপ ও রংপুর-১ গঙ্গাচড়া আসনের এমপি মশিউর রহমান রাঁঙ্গা।
করোনা শুরু থেকে তার পক্ষে গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ডে তালিকা করে আসহায় দুস্থ, দিনমজুর, শ্রমিক ও ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পুজারিসহ নিম্ন আয়ের লোকজনকে চাল, ডাল, তেল, আলু, আটাসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঁঙ্গা কন্যা মালিহা তাসনিম জুঁই। ইতিমধ্যেই জুঁই তার পিতা রাঙ্গার ব্যক্তিগত তহবিল থেকে ১১০ মেট্রেকটন চাল ও নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করেছেন।
এদিকে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে অসহায় দুস্থ ও কর্মহীনদের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে গঙ্গাচড়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এমপি রাঁঙ্গা কন্যা মালিহা তাসনিম জুঁই। উপজেলাবাসী তাঁর এমন মানবিক কর্মকান্ড দেখে প্রশংসা করেছেন। অনেকে দোয়া করছেন যেন পিতার মতো সেও গঙ্গাচড়াবাসীর সেবায় নিয়োজিত হতে পারে।
গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়ার চরের নুর আলম জানান, আমাদের এমপি রাঙ্গা সব সময় আমাদের পাশে ছিলেন। ঠিক তেমনি তাঁর কন্যা জুঁই পিতার মতো আমাদের সেবায় নেমেছেন। অন্যদিকে বড়বিল মন্থনার আবুল হোসেন বলেন, এমপির মেয়ে যেভাবে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে অসহায় দুস্থ ও কর্মহীনদের পাশে দাড়িয়েছে তা সত্যিই প্রশংসিত।
এমপি কন্যা মালিহা তাসনিম জুঁই বলেন, আপনাদের এমপি মশিউর রহমান রাঙ্গা আপনাদের পাশে সুখে-দুখে সব সময় ছিল। এখনও রয়েছে। তাঁর নিজস্ব তহবিল হতে যতটুকু সম্ভব আপনাদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। এজন্য আপনারা দেশের মানুষের জন্য, গঙ্গাচড়াবাসীর জন্য ও আমার বাবা রাঙ্গার জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনারা নিরাপদে বাড়িতে থাকুন। এমপির উপহার আপনাদের মাঝে পৌছে যাবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, মরণঘ্যাতি করোনাভাইরাসের প্রার্দুভাবে সারাবিশ্বসহ পুরো দেশ আজ থমকে গেছে। তারপরেও বাংলাদেশের মানুষজনকে সচেতন হতে হবে। আরো বেশী সর্তক থাকতে হবে। খুব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। তাছাড়াও কিছু সাবধানতা অবলম্বন না করলে আমাদের ক্ষতির মুখে পরতে হবে। আমি রাঙ্গা এমপি মেয়ে হয়ে আপনাদের পাশে দাড়িয়েছি। তাই গঙ্গাচড়াবাসীকে বলবো আপনারা সকলে সাবধানতা অবলম্বন করে চলবেন। এতে করে আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে।
এদিকে খাদ্য সামগ্রী বিতরণে তার পাশে ছিলেন গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, রংপুর মহানগর জাতীয় যুবসংহতির সভাপতি ও এমপির পিএস শাহিন হোসেন জাকির, গঙ্গাচড়া উপজেলা ছাত্রসমাজের সভাপতি নুুরুল হুদা নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এরই মধ্য দিয়ে রংপুর-১ আসনের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি, নোহালী, গজঘন্টা, আলমবিদিতর, বেতগাড়ি, গঙ্গাচড়া সদর, বড়বিল, কোলকোন্দ, বেতগাড়ি, মর্ণেয়া ইউনিয়ন ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ডের সাড়ে ৫ হাজার ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও পুজারিদের মাঝে রাঙ্গার উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করেছেন।
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


