• শুক্রবার   ০২ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪২৯

  • || ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
গৌরবদীপ্ত বিজয়ের মাস শুরু দেশে করোনার টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

রুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জেলেনস্কির

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

জেনেশুনে জনগণকে মৃত্যুর দিকে পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
 
ভাষণে রুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে। আপনার আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।
 
জেলনস্কির ভাষণের কয়েক ঘণ্টা আগেই সেনাদের আত্মসমর্পণ সংক্রান্ত আইন আরো কঠোর করেছে ক্রেমলিন। এরইমধ্যে ইউক্রেনের সেনা বাড়ানোর ঘোষণাও দিয়েছেন পুতিন।  

রুশদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, বিদেশের মাটিতে যুদ্ধাপরাধী হয়ে মারা যাওয়ার চেয়ে নিয়োগপত্র প্রত্যাখ্যান করা ভালো। আমাদের অস্ত্রের হামলায় নিহত হওয়ার চেয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভালো।  

খারকিভ অঞ্চলে বেশ কিছু এলাকার দখল হারানোর পর শনিবার (২৪ সেপ্টেম্বর) শীর্ষ সেনা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন পুতিন।

Place your advertisement here
Place your advertisement here