হিজাব কাণ্ডে উত্তাল ইরান, পুলিশের গুলিতে নিহত ৫
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
ইরানে হিজাব না পরায় আটক এক তরুণী পুলিশ হেফাজতে মারা গেছেন। তার মৃত্যুকে ঘিরে হাজার হাজার মানুষ রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ-প্রতিবাদ করে। দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে কুর্দিস্তান প্রদেশে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
গত সপ্তাহে পুলিশি জিম্মায় ২২ বছর বয়সী মাশা আমিনি নামের ওই তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। টানা তৃতীয় দিনের মতো দেশজুড়ে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, হিজাব না পরার কারণে গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশ মাশা আমিনিকে গ্রেফতার করে। কুর্দিস্তান প্রদেশে নৈতিকতা পুলিশের জিম্মায় থাকাকালীন অসুস্থ হয়ে কোমায় যাওয়া ওই তরুণীর মৃত্যুর পর রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন প্রদেশে রাস্তায় নেমে লোকজন বিক্ষোভ করেছেন।
দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা হেঙ্গাও মানবাধিকার এক টুইটার বার্তায় বলেছে, আমিনির নিজ শহর সাকেজে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে দু’জন নিহত হয়েছেন।
এতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ছোড়া গুলিতে দিভান্ডারেহ শহরে আরো দু’জন নিহত হয়েছেন। এছাড়া দেহগোলান শহরে মরা গেছেন একজন।
তবে পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের প্রাণহানির তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া সরকারের পক্ষ থেকেও বিক্ষোভকারীদের প্রাণহানির ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ইরানের সাতটি প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘সীমিত’ পরিসরে বিক্ষোভ হয়েছে। তবে পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভ থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে আহত দুই যুবককে দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলা মৃত্যুর অভিযোগও অস্বীকার করা হয়েছে।
আমিনির মৃত্যুর পর দেশজুড়ে চলমান বিক্ষোভে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ফার্সি হ্যাশ ট্যাগ মাশাআমিনি (#MahsaAmini) ট্রেন্ডে পরিণত হয়েছে। এই হ্যাশ ট্যাগ ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ টুইট করেছেন দেশটির বিক্ষোভকারীরা।
ইরানের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি বলছে, পড়াশোনা সূত্রে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন মাশা আমিনি। গত সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রাজধানী তেহরান এসেছিলেন।
হিজাব ও বোরকা না পরে বাড়ির বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার মাশা আমিনিকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায় ইরানের নৈতিকতা পুলিশ। হেফাজতে নিয়ে যাওয়ার দু’ঘণ্টা পরই গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গুরুতর শারীরিক নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে মাশার।
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



