বৃষ্টির দিনে পেটের সমস্যায় করণীয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ জুন ২০২২
Find us in facebook
বর্ষাকালে প্রতিদিন যে বৃষ্টি হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। রোদ-বৃষ্টির খেলাই বর্ষাকালের বৈশিষ্ট্য। এ সময়টাতে খাওয়াদাওয়ায় সচেতন থাকতে হবে। না হলে কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, অল্প খেলেই পেট ফুলে ওঠা, মুখে অরুচি, জ্বর জ্বর ভাব ইত্যাদি হতে পারে।
বৃষ্টির বিকালে বা সন্ধ্যায় অনেকেরই পছন্দ ফুটপাতের তেল-মসলা দেওয়া ভাজা খাবার। তবে এতে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। জীবাণুরা তো আর বসে থাকবে না। সুযোগ পেলেই বাধিয়ে দিবে জ্বর, সর্দি ও পেট খারাপের মতো অসুখ-বিসুখ। প্রতিদিন অ্যান্টাসিড, গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন—এ সব খেয়ে হয়তো সাময়িক সমাধান হতে পারে তবে দীর্ঘমেয়াদি পেটের সমস্যা থাকলে পেটের যক্ষ্মা বা অ্যাবডোমিনাল টিবি হতে পারে। তাই বৃষ্টির দিনে পেটের সমস্যা থেকে মুক্ত থাকতে খাবারদাবারে সচেতন থাকতে হবে।
যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও আছে গুমোট গরম। তাই দুপুরে বা রাতে ভারী খাবারের পরিবর্তে বেছে নিন হালকা কোনো খাবার। একসঙ্গে বেশি খাবার না খেয়ে বরং অল্প করে কয়েকবার খাওয়ার চেষ্টা করুন। এতে সঠিক উপায়ে হজম হওয়ার সময় পাওয়া যাবে।
বর্ষার স্যাঁতসেতে আবহাওয়াতে স্বাভাবিক ভাবেই বেশি ঘাম হয়। ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়। সুস্থ থাকতে আর্দ্র থাকাটা খুব দরকার। এর জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে যে পরিমাণ পানি খাওয়া প্রয়োজন সেই পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন। পানি ছাড়াও ফলের রস, স্মুদির মতো স্বাস্থ্যকর পানীয় খেতে পারেন।
বর্ষার সময় কোমল পানীয় এড়িয়ে চলুন। এই পানীয় শরীরে খনিজের পরিমাণ কমিয়ে দেয়। ফলে এনজাইমগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এতে মারাত্মক হজমের সমস্যা তৈরির পাশাপাশি পেটে ইনফেকশানও হতে পারে।
গ্রীষ্ম বা বর্ষা, তেল-মসলা দেওয়া খাবার খাওয়া চলতেই থাকে। এ সময়ে পেট ভালো রাখতে তাই সে সব খাবার থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। প্রক্রিয়াজাত এবং ফ্যাটযুক্ত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস পেটের সমস্যার অন্যতম কারণ। এ সব খাবার পাকস্থলির উপর অতিরিক্ত চাপ দেয়, ফলে হজমের সমস্যা হয়। তাছাড়া রোদ-বৃষ্টির তাপমাত্রার হেরফেরে পেট ভালো রাখতে এ ধরনের খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে বানানো খাবার খেতে পারেন।
বৃষ্টির দিনগুলোতে আগে থেকে কেটে রাখা ফল খাবেন না। ফুটপাতে এমন কেটে রাখা ফল অনেকেই খেয়ে থাকেন। এটা ঠিক নয়। কাটা ফল বাইরে থাকলেই বাতাসের সংস্পর্শে তার উপর ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। যা খালি চোখে দেখা যায় না। সেজন্য না জেনেই আমরা খেয়ে ফেলি। তরমুজ ও বেদানায় এই সমস্যা বেশি হয়। পাশাপাশি অন্য কাটা ফলও খাবেন না।
শরীরচর্চার একমাত্র সুফল ওজন হ্রাস নয়। পেট ভালো রাখতেও শরীরচর্চা করা দরকার। প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস শারীরিক অনেক সমস্যার সমাধান করে। পেটের নানা সমস্যা এড়াতে এবং বিপাক ক্রিয়া উন্নত করতেও নিয়মিত ব্যায়াম, হাঁটাহাঁটি করা প্রয়োজন।
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


