ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাসায় ঠাকুরগাঁও ছাত্রলীগের উপহার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনা মহামারিতে ও লকডাউনে ঠাকুরগাঁওয়ে টিউশন বা পার্টটাইম জব চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও থেকে যেসব শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন করেছিলেন, তাদের কাছে এসব উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগ নেতা নিয়াজীসহ অন্যরা শনিবার (২৪ জুলাই) দিনভর এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।

ছাত্রলীগ নেতা জিএম সুফি নিয়াজী জানান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতারা ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষার্থীর কাছে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উপহারসামগ্রী পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা জীবনে ভোলার মতো নয়। আজীবন হৃদয়ে ধারণ করার মতো একটি ঘটনা।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘লকডাউন আবার শুরু হওয়ায় গ্রামের বাড়ি যেতে পারব না। এই সময়ে কেন্দ্রীয় সভাপতি আর সাধারণ সম্পাদকের এই উপহার পেয়ে সত্যিই অনেক আনন্দিত।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহাজালাল জনি, জি এম নিয়াজ মুরাদ, মুরসালিন মাহফুজ লুসান, মাসুদ কবির বিজন প্রমুখ

Place your advertisement here
Place your advertisement here