স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জুন ২০২১
Find us in facebook
স্মৃতির ক্যানভাসে প্রায়ই চলে আসে মাটির ঘরের চিত্র। আজ যেন সবই স্মৃতি। এক সময় রংপুরের বদরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক মাটির ঘর দেখা যেত। একটা সময়ে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী পরিবারগুলো অনেকটা শখ আর পরিবারের সামাজিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে মাটি দিয়ে নির্মাণ করতেন মাটির ঘর ও দোতলা বাড়ি।
জানা গেছে, দোতলাবিশিষ্ট বাড়ির ওপরের তলায় অনেকে পরিবার নিয়ে বসবাস করতেন। আর নিচতলায় থাকত কাচারিঘর। আর সেখানে অতিথিশালায় চলত গ্রামের মানুষদের নানাবিধ সমস্যার সমাধানসহ বিচারিক কাজ। উপজেলার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে মাটির দোতলা বাড়ি তৈরির নেপথ্যে কয়েকটি কারণ জানা যায়।
তা হলো—সামাজিক মর্যাদা বাড়ানো, জীবজন্তুর ভয়, প্রকৃতির নির্ভেজাল হাওয়ায় বসবাস করা আর শখের বশবর্তী হওয়া।
সরেজমিনে অনেক খোঁজাখুঁজির পর বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির রামকৃষ্ণপুর বানিয়াপাড়া নামক গ্রামে গিয়ে চোখে পড়ে মাটির দোতলা বাড়ি। কাছে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত ও ভঙ্গুরদশা নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আর ঐ বাড়িটি যেন বলছে, আধুনিক এ যুগে আমার কদর না থাকলেও এক সময় আমিই ছিলাম সবার সেরা।
কথা হয় মাটির দোতলা বাড়ির উত্তরসূরি অ্যাডভোকেট আরমানুজ্জামান সরকার জামান জানান, আমার দাদার পিতা মরহুম ফারাজ উদ্দিন সরকার এই মাটির দোতলা বাড়িটি তৈরি করেছিলেন অনেকটা শখের বশে, কমপক্ষে ৯০ বছর আগে। তিনি জানান, গরমের দিনে মাটির ঘরে বসবাস অত্যন্ত আরামদায়ক। বাতাসের জন্য ইলেকট্রিক ফ্যানের কোনো প্রয়োজন নেই। এ বাড়িতে এখন আর কেউ থাকেন না।
বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন প্রামাণিক (৮৯) জানান, আগে আমাদের এ অঞ্চলটি বনজঙ্গলে ঘেরা ছিল। মানুষ অনেকটা জীবজন্তুর ভয়ে মাটির দোতলা বাড়ি তৈরি করে বাস করত। আমি ছোটবেলা থেকে আমাদের অঞ্চলে অনেক মাটির দোতলা ঘর দেখেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইট-সুড়কির সহজলভ্যতায় পুরোনো সেই মাটির দোতলা ঘর ভেঙে দালানবাড়ি তৈরি করা হচ্ছে।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান, ছোটবেলা থেকে আমাদের এ অঞ্চলে অনেক মাটির দোতলা বাড়ি দেখেছি। কিন্তু এখন আর চোখে পড়ে না। আমাদের এ গ্রামীণ ঐতিহ্যকে তো আমাদেরই সংরক্ষণ করতে হবে। অন্যথায় নতুন প্রজন্ম, মাটি দিয়ে তৈরি দোতলা বাড়ি যে এক সময় নির্মিত হতো, তা তারা জানতেই পারবে না।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



