দিন ভালো যাচ্ছে না হিরো আলমের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
দিন ভালো যাচ্ছে না হিরো আলমের। অনলাইন মাধ্যমে হিরো আলমের দিক থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার কমে গেছে। আলোচিত এই ইউটিউবারের আয়ও কমে গেছে। ব্যবসা ভালো না হওয়ায় গত ১১ মাসে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের এ খাত থেকে আয় হচ্ছে মাসিক ২২ হাজার টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা যায়।
গত ৪ ডিসেম্বর বগুড়া জেলা প্রশাসক সভাকক্ষে মনোনয়ন যাচাই-বাছাইয়ে যথাযথভাবে পূরণ না করায় হিরো আলমের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। আজ মঙ্গলবার মনোনয়ন ফিরে পেতে আপিল করছেন হিরো আলম।
হিরো আলমের সহকারীরা জানান, তার মিডিয়া ব্যবসা তেমন ভালো যাচ্ছে না। যে কারণে গত ১১ মাসে তেমন আয় বাড়েনি। আয় আরো কমে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে আয় কমেছে দিগুণ গতিতে। লাইক, শেয়ার, কমেন্ট, ভিউ কমে গেছে। এটি বাড়াতে কাজ চলছে। নির্বাচনের পর এ বিষয়ে কাজ করা হবে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হিরো আলম হাড্ডাহাড্ডি লড়াইয়ে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে হেরে যান। ঠিক ১১ মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে আবারও প্রার্থী হয়েছেন হিরো আলম।
এবারের হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বছরে আয় ২ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে কৃষিজমি থেকে ৬ হাজার এবং মিডিয়া ব্যবসা থেকে বাকি টাকা আসে। ব্যাংকে জমা আছে ৩০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ১০ ভরি স্বর্ণালংকার। আছে ৫৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। সব মিলিয়ে গত ১১ মাসে মিডিয়া ব্যবসা থেকে তার আয় এসেছে ২২ হাজার টাকা। তবে উপ-নির্বাচনে গাড়ির কথা উল্লেখ করলেও এবারের হলফনামায় গাড়ির ব্যাপারে কোনো তথ্য নেই। এ ছাড়াও তার কোনো ঋণ নেই এবং একটি মামলা ছিল সেটিও বর্তমানে নিষ্পত্তি হয়েছে।
হিরো আলম জানান, তার মিডিয়া ব্যবসা ছাড়া আয়ের কোনো উৎস নেই। কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই। একটা মামলা ছিল সেটিও নিষ্পত্তি হয়েছে। যেটুকু জমি রয়েছে সেটি পৈত্রিক সূত্রে পাওয়া। স্বর্ণ বৈবাহিক সূত্রে পাওয়া। তবে নিজস্ব গাড়ি ছিল এখন নেই।
তিনি আরও জানান, সামান্য কিছু ভুলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আপিল করার জন্য বর্তমানে ঢাকায়। দুপুরে নির্বাচন কমিশনে আপিল করব। বিশ্বাস আছে মনোনয়ন ফিরে পাব।
বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, ‘আশরাফুল হোসেন আলম দলীয় প্রার্থী হয়েও দলের নাম উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটার তালিকাও জমা দেননি। দলীয় ফরমের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন। এ ছাড়া হলফনামায় তিনি তার স্বাক্ষর দেননি এবং সম্পদ বিবরণী ফরম জমা দেননি। এসব কারণে আশরাফুল হোসেন আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।’
এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্টের আদেশে নির্বাচনে ফিরে আসেন হিরো আলম।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



