সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ মার্চ ২০২৪
Find us in facebook
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মধ্যে বিভ্রান্তি ও হতাশা কিছুতেই কাটছেই না। একে অপরকে দোষারোপ করছে দলের নেতাকর্মীরা। বিভিন্ন ইস্যুতে বিএনপির মধ্যে যেমন বিরোধ দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতা। আর বিএনপির মধ্যে একের পর এক সিদ্ধান্তহীনতা এবং স্ববিরোধী সিদ্ধান্তের কারণে দলটি আরো বিপর্যস্ত অবস্থায় পড়তে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর বিএনপির মধ্যে আত্মসমালোচনা হচ্ছে একেবারে নীরবে, গোপনে। প্রকাশ্যে বিএনপি নিজেদের জয়ী ঘোষণা করলেও দলের নেতাকর্মীদের হতাশা থামাতে পারছে না। বিএনপির মধ্যে বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতা।
বিএনপি কী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে, নাকি আন্দোলনকে থামিয়ে এখন সংগঠন পুনর্গঠন করবে— এ নিয়ে দলটি সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফলে কিছু নাম কা ওয়াস্তে কর্মসূচি হঠাৎ হঠাৎ দিয়ে আবার ঘরে ফিরে যাচ্ছে দলটি। এতে দলের ভেতর বিভ্রান্তি আরো বাড়ছে, বাড়ছে হতাশাও।
তারা মনে করেন, বিএনপিতে সংগঠন পুনর্গঠন নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে। বিএনপির মধ্যে কেউ কেউ ভাবছেন যে, দলের ভেতর দ্রুত একটি কাউন্সিল করে নেতৃত্বের পুনর্গঠন দরকার। আবার অনেকে মনে করছেন, শূন্যপদগুলো পূরণ করে সংগঠনে গতি আনা দরকার। সংগঠনকে কীভাবে পুনর্গঠন করা হবে, সেটি নিয়েও দলের মধ্যে রয়েছে সিদ্ধান্তহীনতা।
এদিকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতা হলো সবচেয়ে বেশি। নির্বাচনের আগে টানা দু বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল বিএনপি। কিন্তু নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি পাল্টে গেছে। আর তাই বিএনপির মধ্যে বেড়েছে হতাশা। এরকম অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কৌশল নিয়ে বিপাকে পড়েছে দলটি। বিএনপির অনেক নেতাই মনে করেন, ভারত বিরোধিতা করলে তাদের অস্তিত্বই বিপন্ন হবে। অথচ তারা প্রতিনিয়ত ভারত বিরোধীতা করে আসছে। ফলে আন্তর্জাতিক ইস্যুতে বিএনপি কোন পথে যাবে- এ নিয়ে বিএনপির মধ্যে চলছে নানা রকম টানাপোড়েন এবং সমস্যা।
এছাড়াও ঐক্য প্রসঙ্গ নিয়েও বিএনপিতে চলছে সিদ্ধান্তহীনতা। বিএনপির অনেকেই মনে করছেন যে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করা উচিত। আবার বিএনপির মধ্যেই কেউ কেউ মনে করেন যে, পুরনো ২০ দল বা জামাতের সঙ্গে তাদের ঐক্য পুনর্বিন্যস্ত করা উচিত। কেউ কেউ মনে করেন যে, বিএনপি একলা চলো অবস্থায় ভালো। আর এরকম ভাবনা গুলো নিয়ে বিএনপি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। যার ফলে দলের মধ্যে দেখা দিচ্ছে এক ধরনের অস্থিরতা এবং হতাশা।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
তিনি বলেন, তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা জনগণের ক্ষমতায়নেও বিশ্বাস করে না।
শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- দিনাজপুর জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
- ইসরায়েলের হামলাকে স্বীকার করছে না ইরান
- তীব্র তাপদাহেও যেভাবে ঘর থাকবে কনকনে ঠান্ডা
- বিএনপি পথহারা পথিক: ওবায়দুল কাদের
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



