শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মার্চ ২০২৪
Find us in facebook
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আজ (সোমবার) খেলতে নামবে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে জয় দিয়ে শুরু করতে চায় স্বাগতিক টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজটি এ বছর বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।
শেষ কয়েকটি সিরিজে এই ফরম্যাটে সাফল্য পাওয়ায় এখন আর সহজ প্রতিপক্ষ নয় বলে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। ২০২২ সাল থেকে এই ফরম্যাটে কোন দ্বিপাক্ষিক সিরিজে হারেনি তারা।
এ সময় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করায় এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতি এখন স্পষ্ট।
যদিও এই সময়ে বহুজাতিক টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি টাইগাররা। এখন পর্যন্ত ১৫৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা।
শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৩বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-২০র রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলংকার বিপক্ষে সিরিজটি অবশ্যই টাইমড আউটের স্মৃতি ফিরিয়ে আনবে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেয়ায় শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিপক্ষে টাইম আউটের আবেদন করেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত এ ধরণের আউটের ঘটনা ঘটে। ঐ ঘটনার পর দু’দলের মধ্যে সর্ম্পকের টানাপোড়েন দেখা যায়। এমনকি ২০১৮ সালে নিদাহাস ট্রফির একটি ম্যাচে দু’দলের খেলোয়াড়দের মধ্যে বারবার বাকবিতণ্ডা হয়েছিল।
সেবার শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিতের পর নাগিন নাচ দিয়ে জয় উদযাপন করেছিলো টাইগাররা। এরপর থেকে ক্রিকেটের যেকোন ফরম্যাটে মুখোমুখি হলেই এসব বিষয়গুলো সামনে চলে আসে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক।
শ্রীলংকা দল: হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক, শেষ টি-২০), চারিথ আসালঙ্কা (অধিনায়ক, প্রথম দুই টি-২০), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাতিশা পাথিরানা, আকিলা ধনঞ্জয়, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, জেফরি ভেন্ডারসে।
- তাজহাট থানা পুলিশের আয়োজনে অপরাধ প্রতিরোধ সভা
- প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার এসএম গোর্কির সাথে মতবিনিময়
- সুন্দরগঞ্জে আধুনিক পদ্ধতিতে করলা চাষে ব্যাপক সাফল্য
- হিলিতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



