আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ মার্চ ২০২৪
Find us in facebook
চলমান আন্দোলনে নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দল পুনর্গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপি এ প্রক্রিয়া শুরু করল।
বিগত আন্দোলনে রাজপথে ছাত্রদল বিশেষ করে সংগঠনের শীর্ষ নেতৃত্বের ‘হতাশাজনক’ পারফরম্যান্সে খুবই ক্ষুব্ধ ছিল বিএনপির হাইকমান্ড। তাই আন্দোলনের দুই মাসের মধ্যেই ভেঙে দেওয়া হলো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। এক্ষেত্রে পুরো নেতৃত্ব বদলে ফেলার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
এসব সংগঠনে আগামীতে কাদের শীর্ষ নেতৃত্বে আনা যায় এবং কমিটির বর্তমান শীর্ষ নেতাদের কোথায় পদায়ন করা হবে, সেগুলো নিয়েও এখন কাজ চলছে দলের মধ্যে। এ বিষয়গুলো চূড়ান্ত হলেই পর্যায়ক্রমে প্রতিটি কমিটিই বিলুপ্ত করে নতুন নেতৃত্বে অঙ্গসংগঠনগুলো সাজানো হবে। দীর্ঘ সময় ধরে চলবে এ প্রক্রিয়া।
সূত্রের দাবি, বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলে মূল দল পুনর্গঠনে হাত দেওয়া হতে পারে। নতুন লোক দিয়ে দলের স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় কমিটির শূন্য পদগুলো পূরণ করা হবে।
স্থায়ী কমিটিতে পাঁচটিসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রায় ১৩০টি পদ এখন শূন্য। তবে অঙ্গসংগঠন পুনর্গঠনের মধ্যেও এ প্রক্রিয়া চলতে পারে।
জানা গেছে, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির দুটি শূন্য পদ পূরণ করা হয়েছে। পুনর্গঠন প্রক্রিয়ায় দলের কয়েকটি বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদেও পরিবর্তন আনা হতে পারে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপি বছরের অধিক সময় ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা আসেনি। বিএনপির বর্জন ও আন্দোলনের মধ্যেই গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এমন অবস্থায় নির্বাচনের পরই আন্দোলনে ব্যর্থতার কারণ অনুসন্ধানে নামে বিএনপির হাইকমান্ড।
দলের মূল্যায়নে উঠে আসে, ছাত্রদলসহ গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলো রাজপথে কার্যকর ও প্রত্যাশিত ভূমিকা না রাখায় নির্বাচনের আগে চলমান আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি। এমন মূল্যায়নের ভিত্তিতে আগামীর আন্দোলন সামনে রেখে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিষ্ক্রিয় সংগঠনগুলো পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয় হাইকমান্ড।
এরই অংশ হিসেবে আন্দোলন-সংগ্রামে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক অ্যাকশন শুরু হয়েছে বলে অনেকে মনে করেন।
গত ১ মার্চ শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। বিকেলে দলীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
- তাজহাট থানা পুলিশের আয়োজনে অপরাধ প্রতিরোধ সভা
- প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার এসএম গোর্কির সাথে মতবিনিময়
- সুন্দরগঞ্জে আধুনিক পদ্ধতিতে করলা চাষে ব্যাপক সাফল্য
- হিলিতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



