‘আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে নীতিগত অনুমোদন পেল নগদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২
Find us in facebook
‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে নতুন একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রতিষ্ঠানটির নামে লেটার অব ইনটেন্ট (আগ্রহপত্র) ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, পর্ষদ নগদ ফাইন্যান্স পিএলসির বিষয়ে কয়েকটি শর্ত দিয়ে লেটার অব ইনটেন্ট ইস্যুর অনুমতি দিয়েছে।
বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সেখানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।
এ বিষয়ে জানতে চাইলে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের বোর্ডে অনুমোদন পেয়েছে বলে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু পাইনি।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা অনুসারে চূড়ান্ত অনুমোদন পেলে নগদ ফাইন্যান্স পিএলসি স্বতন্ত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। ডাক বিভাগের সঙ্গে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেডে’র বিদ্যমান সম্পর্ক অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নগদ লিমিটেড ডাক বিভাগের সেবা হিসেবেই পরিচালিত হবে। সেক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি অন্য আর ১০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হবে।
মিশুক বলেন, একটি মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে নগদ লিমিটেড এখন অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। এক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটেডের মধ্যেও সেরকম সম্পর্ক তৈরি হবে। তখন নগদ ফাইন্যান্স পিএলসির বিভিন্ন প্রডাক্ট নগদ লিমিটেডের মাধ্যমে বিপণন করা হবে। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা প্রান্তিক মানুষকে সেবার আওতায় আনতে নগদ ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটেড যৌথভাবে কাজ করতে পারবে। তাতে সেবার খরচও কমবে এবং সেবার গুণগত মানও আগের চেয়ে ভালো হবে।
নিয়ম অনুযায়ী, দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ এতদিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি ছিল না। তাই তারা এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি। মোবাইলে সেবা কার্যক্রম পরিচালনা করেছে ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসেবে। এখন আর্থিক আলাদা আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে সেই ঘাটতি কাটানো হচ্ছে। ধারণা করা হচ্ছে পরবর্তীতে ডাক বিভাগ থেকে বের হয়ে ‘নগদ’ মোবাইল ব্যাংকিং নগদ ফাইন্যান্স-এর অধীনে চলে আসবে।
বাংলাদেশ ব্যাংক গত ফেব্রুয়ারিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিধিমালা ২০২২– জারি করে। ওই বিধিমালা অনুযায়ী, ব্যাংকের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও এখন থেকে এমএফএস দিতে পারবে। এসব প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানকে এমএফএস লাইসেন্স দেবে কেন্দ্রীয় ব্যাংক। আগে শুধু ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের এই সেবা দেওয়ার সুযোগ ছিল। সেই সুবিধার আওতায় নগদ ফাইন্যান্স পিএলসিকে আজ লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


