ওটিটি নীতিমালা বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ হাইকোর্টের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জুন ২০২২
Find us in facebook
ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে চূড়ান্ত নীতিমালার বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আদালতে এই বিষয়ে প্রতিবেদন দিতে হবে। আগামী ১৯ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
আদালতে তথ্য মন্ত্রণালয়ের ‘রেগুলেশন ফর ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস’ বিষয়ে আজ খসড়া নীতিমালা আদালতে দাখিল করা হয়। এছাড়া বিটিআরসি’ও তাদের খসড়া আদালতে দাখিল করে।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ।
বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
২০২০ সালের ১৪ জুন ওয়েবভিত্তিক মিডিয়া সার্ভিস প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করা দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধবিরোধী অনুপযোগী কনটেন্ট সরাতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে পদক্ষেপ নিতে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, আইজিপিসহ সংশ্লিষ্টদের বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছিল। ঐ নোটিশের কোনো ধরনের অগ্রগতি না দেখে ঐ বছরের ১২ জুলাই জনস্বার্থে আইনজীবী তানভীর আহমেদ হাইকোর্টে রিট পিটিশন করেন। একই বছরের ৮ সেপ্টম্বর ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি খসড়া নীতিমালা আদালতে দাখিল করতে বলা হয়েছিল। এছাড়া আদালত রুলও জারি করেছিলেন।
রুলে ওয়েব সিরিজ সংক্রান্ত সব ওটিটি প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না-তাও জানতে চেয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব ও বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়। এরপর একটি খসড়া নীতিমালা করতে ৮ সদস্যের কমিটি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। বিটিআরসি তাদের খসড়া নীতিমালা আদালতে দাখিল করে।
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


