ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩
Find us in facebook
রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন অনলাইন এবং কাউন্টারে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে বিক্রি শেষ হয় ১ ডিসেম্বরের টিকিট।
রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটের তথ্যমতে, কক্সবাজার-ঢাকা-কক্সবাজারের যাত্রীরা ৮ ঘণ্টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছে যাবেন।
এর আগে, গত ১১ নভেম্বর সকালে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে ১৩ বছর পর বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
কক্সবাজার থেকে ৮১৩ নম্বর ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৪টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
অন্যদিকে ৮১৪ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫৩ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে রাত ১০টা ৫৮ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টায় ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।
জানা যায়, নিয়ম অনুযায়ী, ১ ডিসেম্বর ট্রেন চালু হলে ২১ নভেম্বর অর্থাৎ ১০ দিন আগেই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে ট্রেনটি বাণিজ্যিক চলাচল অনুমোদন না হওয়া, চট্টগ্রামের যাত্রীদের জন্য আসন রাখা নিয়ে সৃষ্ট সংশয়ের কারণে কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি কার্যক্রম যথা সময়ে শুরু করতে পারেনি রেলওয়ে।
গত ১৯ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচলের অনুমোদনের প্রস্তাব দেওয়া হলেও সেটি অনুমোদন হয় ২১ নভেম্বর। এরপর সেটি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এর অনুমোদন নিয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তার (সিসিএম) অনুমোদন সাপেক্ষে টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিদ্ধান্তটি রেলওয়ে টিকিট বিক্রির সঙ্গে যুক্ত সহজ ডটকমের কাছে পাঠানো হয়েছে। সফটওয়্যারে কোচ অনুযায়ী সিট বিন্যাস ও ভাড়া সংযুক্ত করে বৃহস্পতিবার থেকে কক্সবাজারের প্রথম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



