রাশিয়া থেকে জ্বালানি আনতে পারবে বাংলাদেশ, আশা পররাষ্ট্রসচিবের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২
Find us in facebook
রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করার সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশও ভারতের মতো দেশটি থেকে জ্বালানি তেল আনতে পারবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তবে বিষয়টি সময়সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্রসচিব বলেন, রাশিয়ান ক্রুড অয়েল পরিশোধন করার যে সক্ষমতা ভারতের আছে, আমরা যদি সেটা করে নিতে পারি তাহলে অবশ্যই দেশটি থেকে জ্বালানি তেল আমরাও আনতে পারব। তবে সেটা সময়সাপেক্ষ। আমাদের হয়ত কিছু এক্সপার্ট আগামীতে ঢাকায় আসবে। আমাদের যে পরিশোধনাগার আছে সেগুলো আপগ্রেড করার বিষয়ে হয়ত কাজ করবে তারা।
এদিকে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরকার হলে রাশিয়ান মুদ্রা রুবেলে জ্বালানি তেল কেনা হবে। ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না। আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব।
এ বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, যেহেতু আজ এ নির্দেশনা এসেছে, আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের যে পসিবিলিটিগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব।
রাশিয়া থেকে তেল আনতে গেলে কূটনৈতিকভাবে ঢাকা কোনো সমস্যায় পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, অনেকে তো নিচ্ছে। তৃতীয় দেশ থেকে অনেকে নেয়। আমি যতদূর শুনেছি, আমাদের পরিশোধনাগারের একটা সীমাবদ্ধতা আছে। সেটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে অন্যান্য দেশ যে পন্থা অবলম্বন করছে, আমরাও করতে পারব।
তিনি বলেন, আজ তো এক্সপ্লোর করার কথাটা আসল। আমরা এক্সপ্লোর করে দেখব। যদি সেরকম কোনে ঝামেলা থাকে তাহলে আমরা অন্য অপশনও দেখব।
তেল আনার ক্ষেত্রে মুড অব ট্রানজেকশন বা পেমেন্ট কীভাবে হতে পারে, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, সেটা বাংলাদেশ ব্যাংক বা মিনিস্ট্রি অব ফিন্যান্স ঠিক করবে।
আরেক প্রশ্নের জবাবে পরাষ্ট্রসচিব বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে তো ভালো সম্পর্ক আছে। সৌদি রাষ্ট্রদূতও একটা প্রেস কনফারেন্সে বলেছেন। তারাও তেল দিতে প্রস্তুত আছে। কাতারের সঙ্গেও সম্পর্ক ভালো আছে, সেখান থেকে এলএনজি নিই। সুতরাং আমাদের অপশনস অনেক আছে।
তেল আনার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের বেশি আগ্রহ জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, মিডেল ইস্ট আমাদের মেইন সোর্স, সো ফার। যেটা হাতে আছে সেটাতে গুরুত্ব দেওয়া, যেন ওটা আমাদের ডিসরাপটেড না হয়।
ইরান থেকে তেল আনা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব জানান, সেটা একটা পসিবিলিটি। ইরানের ওপর একটা নিষেধাজ্ঞা আছে। ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর একটা নেগোসিয়েশন চলছে। সেটা যদি একটা পজিটিভ আউটকাম হয় তাহলে সেই নিষেধাজ্ঞাগুলো হয়ত দ্রুত তুলে নেওয়া হবে। তখন আরেকটা সম্ভবনা হবে। ইরানের যে সুইট ফ্রুট সেটা পরিশোধন কতখানি আমরা করতে পারি সেটাও একটা বিষয়। অবশ্যই যত অপশন বাড়ানো যায় তত আমাদের জন্য ভালো।
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



