ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় ইছাহাক আলী (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার দামুরচাকলা-অন্নদানগর সড়কের দামুরচাকলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক আলীর বাড়ি উপজেলার দুর্গাচরণ (চোত্তা পাড়া) গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইছাহাক আলী বিকালে পায়ে হেঁটে বাড়ি থেকে দামুরচাকলা বাজারে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোটরসাইকেল চালক সাতভিটা গ্রামের হযরত আলীর ছেলে রুবেল মিয়াও গুরুতর আহত হয়। তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়া দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here