ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

নাগেশ্বরীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় ডোবার পানিতে পড়ে লামিয়া আক্তার সিনহা (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে কচাকাটা ইউনিয়নের তরিরহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি কচাকাটা ইউনিয়নের তরিরহাট গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের আগে সিনহা পরিবারের সদস্যদের অজান্তে হেঁটে হেঁটে বাড়ির পাশে চলে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। পরে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব উল আলম শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here