ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাতে সদর উপজেলার ভাউলারহাট মোড়ে রক্তাক্ত অবস্থায় এক নারী ও হরিপুর উপজেলার ডাবরী ঘাটে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট মোড়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।’

অন্যদিকে হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘উপজেলার নাগর নদীর ডাবরী ঘাটে স্থানীয় জেলেরা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পাশে বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

Place your advertisement here
Place your advertisement here