ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

দেশের শিল্প জগতের পুরোধা, অন্যতম বৃহৎ যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক যুগান্তর কুড়িগ্রাম স্বজন সমাবেশের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, শফিকুল ইসলাম বেবু, শ্যামল ভৌমিক, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কুড়িগ্রাম প্রতিনিধি এডভোকেট আহসান হাবীব নীলু।

পরে মরহুমের দোয়া মাহফিলে সাংবাদিক, সমাজকর্মীসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Place your advertisement here
Place your advertisement here