২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
Find us in facebook
নবম টি-২০ বিশ্বকাপে ফেভারিট হিসেবে অংশ নিয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। একই অবস্থা হয় শ্রীলংকারও। এখন ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন গ্রুপ পর্ব থেকে জায়ান্ট দলগুলো বাদ যাওয়ায় আগামী আসরে তারা সরাসরি খেলার সুযোগ পাবে তো নাকি বাছাইপর্ব খেলে তাদের আসতে হবে।
আইসিসি আগেই জানিয়েছিল, চলতি আসরের সুপার এইটে যোগ্যতা অর্জনকারীরা ২০২৬ টি-২০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দল এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তাই তারা কি আগামী আসরে সরাসরি অংশ নিতে পারবে নাকি বাছাইপর্ব খেলতে হবে?
২০২৬ সালে হবে বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়। সেখানেও এবারের মতো ২০টি দল অংশ নেবে।
আইসিসির নিয়মে বলা আছে, স্বাগতিক হিসেবে দুই, সুপার এইটে সাত ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৩ দল মিলিয়ে সরাসরি ২০২৬ আসরের টিকিট পাচ্ছে মোট ১২টি দল। বাকি আট দল আসবে আঞ্চলিক বাছাই থেকে। এর মধ্যে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দুটি করে ৬টি, আমেরিকা ও পূর্ব–এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি করে দুটি।
দুই স্বাগতিক হিসেবে ইতোমধ্যে দশম আসরে খেলা নিশ্চিত ভারত ও শ্রীলংকার। সুপার এইটে জায়গা করে নেয়া ৬টি দলও সুযোগ পেয়েছে সে আসরে খেলার। তবে এখান থেকে বাদ যাবে ভারত। কেননা তারা স্বাগতিক হিসেবে সেখানে অংশ নেবে। তাই সুপার এইট থেকে সুযোগ পাওয়া দল হবে ৭টি। এখন পর্যন্ত এবারের আসরে সুপার এইট নিশ্চিত হবে বাকি দুটি দল। যারা আসবে তারাই যাবে দশম আসরে।
আইসিসি ২০২৬ বিশ্বকাপের জন্য দুটি জায়গা রেখেছে শীর্ষ র্যাঙ্কিংধারীর জন্য। অর্থাৎ এবারের আসরে সুপার এইটে ওঠা দলগুলোর বাইরে যারা র্যাঙ্কিংয়ে ওপরের দিকে, তাদের মধ্যে প্রথম দুটি দল পরের বিশ্বকাপে খেলতে পারবে।
শর্তে বলা আছে, স্বাগতিক কোটায় টিকিট নিশ্চিত হওয়া দল যদি সুপার এইটে ওঠে, তাহলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পাবে আরো একটি দল। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পাচ্ছে তিন দল।
এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান ৬ নম্বরে, পাকিস্তান সাতে। এছাড়া সুপার এইট নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা ইংল্যান্ড আছে ৩ নম্বরে। আগামী ৩০ জুনের মধ্যে দলগুলো নিজেদের অবস্থান ধরে রাখলে ২০২৬ আসরে খেলা নিশ্চিত হবে তাদের।
অপরদিকে ইংল্যান্ড যদি গ্রুপ পর্বের শেষ দিকের সমীকরণ মিলিয়ে সুপার এইটে নিশ্চিত করে তখন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে আয়ারল্যান্ড, যারা এখন ১১ নম্বরে আছে। এতে করে বলা যায় আগামী আসরে পাকিস্তান ও নিউজিল্যান্ডেরও খেলা নিশ্চিত।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



