জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪
Find us in facebook
জাতীয় দলের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের ক্যারিয়ারে দারুণ সময় যাচ্ছে। মাত্র ছয় মাসে পুরোটা বদলে দিয়েছেন তার ক্যারিয়ারের মানচিত্র। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন রিশাদ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। বিশ্বকাপের পর বিরতি পাওয়া ২১ বছর বয়সী লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ। বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ। অবশ্য তিনদিন পর ২২ বছরে পা দিবেন তিনি। রিশাদ হোসেনের জন্ম ২০০২ সালের ১৫ জুলাই।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে নীলফামারীর টুপামারীর নিজপাড়া এলাকায় নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন।
ক্রিকেটার রিশাদ নীলফামারী সদরের টুপামারী নিজপাড়া এলাকার নূর আলমের একমাত্র ছেলে। নববধূ ইটাখোলা ইউনিয়নের কান্দুরা মোড় এলাকার ইলিয়াস প্রামানিক জুয়েলের তৃতীয় কন্যা সিদরাতুল মুনতাহা মুক্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রিশাদ তার গ্রামের নিজ বাড়িতে পারিবারিকভাবে পার্শ্ববর্তী এলাকার সিদরাতুল মুনতাহা মুক্তার সঙ্গে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের অভিভাবক আর আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
বিয়ের খবর নিশ্চিত করেছেন রিশাদ নিজেই। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জানিয়েছেন এই নতুন অধ্যায়ের সূচনার কথা। এরপর পোস্টে নিজের একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে এই তারকা লেখেন, ‘বিয়ে করলাম। গাঁটছাড়া বাধার সংবাদটি সবাইকে জানাতে পেরে আমি রোমাঞ্চিত। ভালোবাসা, আনন্দ এবং অফুরন্ত আশীর্বাদে আমাদের ভবিষ্যৎ পূর্ণ হোক।’
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে প্রিয় মানুষটির সঙ্গে গাঁটছাড়া বেধেছেন রিশাদ। শ্বশুর বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে। তবে ব্যক্তিগতভাবে ইসলামী বিধান পালন করায় এখনই স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য সামনে আনেননি তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ তার অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সব মহলে বেশ প্রশংসিত। নিঃসন্দেহে বাংলাদেশ যে একজন রিস্ট স্পিনারের জন্য এত অপেক্ষা করেছে, সেটিও কিছুটা হলেও ঘুচেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


