ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪
Find us in facebook
নানা অঘটন এবং হাড্ডাহাড্ডি সব লড়াইয়ের মাঝেই শেষ পর্যায়ে চলে এসেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। আগামী ১৫ জুলাই ইংল্যান্ড এবং স্পেনের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা নামবে। জার্মানির বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
নামে-ভারে শক্তিশালী দল হলেও এবারের ইউরোতে নিজেদের সেরাটা দিতে পারেনি ইংল্যান্ড। প্রায় প্রতিটি ম্যাচেই হারতে হারতে জিতেছে ইংলিশরা। তবে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পেয়েছে তারা। তবে ফাইনালে যে কঠিন পরীক্ষা দিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।
কারণ, ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। সেই সঙ্গে গত আসরের ফাইনাল হারের চাপ এবং এখনও পর্যন্ত ইউরোর ট্রফি না জেতার আক্ষেপ তো রয়েছেই।
অবশ্য পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংলিশরা। ২৭বারের দেখায় জয়ের পাল্লা ভারী হ্যারি কেইনদের। ইংলিশদের ১৪ জয়ের বিপরীতে স্পেনের জয় ১০টিতে। বাকি ৩ ম্যাচ ড্র হয়েছে।
এর মধ্যে ইউরোতে স্পেন-ইংল্যান্ডের দেখা হয়েছে ৪ বার। একবারও জয় পায়নি স্পেন। ১৯৯৬ সালে শেষবার দেখা হয়েছিল তাদের। কোয়ার্টার ফাইনালের ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমিতে ওঠে ইংল্যান্ড।
১৯৬০ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এপর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। ২০২১ আসরের ফাইনালে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি।
অন্যদিকে, ইউরোতে বেশ সফল স্পেন। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে শিরোপা জয়ের পাশাপাশি ১৯৮৪ সালে রানার্সআপ হয়েছিল তারা। স্পেনের সমান সর্বোচ্চ তিন শিরোপা রয়েছে কেবল জার্মানির।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


