• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২৪  

Find us in facebook

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী বাদশা মিয়াকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের কাশিরাম বেলপুকুর হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বর্নার স্বজনরা জানান, দুই বছর আগে বাদশা মিয়ার সঙ্গে বর্নার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে মোবাইলে কথা বলছিলেন বর্না। এ সময় হঠাৎ কল কেটে যায়। এরপর বারবার চেষ্টা করেও বর্নার সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্বজনরা। মধ্যরাতে বর্নার প্রতিবেশীর মাধ্যমে স্বজনরা জানতে পারেন তিনি মারা গেছেন। পরে তারা ছুটে এসে দেখেন পড়ে আছে বর্না নিথর দেহ। এবং শরীরে আঘাতের চিহ্ন। এরপর পুলিশে খবর দেন স্বজনরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বর্নার স্বামীকে আটক করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here