টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪
Find us in facebook
রেলওয়ের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সিলেট কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউপির পূর্ব চন্দিয়া গ্রামে।
জাহাঙ্গীর পূর্ব চন্দিয়া গ্রামের ছবির উদ্দিন মণ্ডল ও ফজিলাতুন নেছার ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট। বড় ভাই সাইফুল ইসলাম সোনালী বাংকে চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরে, থাকেন গাইবান্ধা জেলা শহরে। তার অন্য দুই ভাই মারা গেছেন।
সরেজমিন জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়িতে আধাপাকা একটি টিনশেড ঘর রয়েছে। ঘরের পাশের কক্ষে গরুর খামার। পেছনে লিচুর গাছ জাল দিয়ে ঢাকা। বাড়িটি জরাজীর্ণ; টিনে মরিচা ধরেছে। জাহাঙ্গীরের চাচাতো ভাই লাভলু মিয়া পরিবার নিয়ে বসবাস করছেন।
লাভলু মিয়া বলেন, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় জাহাঙ্গীরের নাম থাকার কথা শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে জাহাঙ্গীর জড়িত নয়। জাহাঙ্গীর আলমের বেশ কিছু জমিজমা ছিল। সেগুলো প্রায় দুই কোটি টাকা বিক্রি করে তিনি ঢাকায় ফ্ল্যাট কিনেছেন। ছয় মাস আগেও তিনি ৫০ লাখ টাকার জমি বিক্রি করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন। সেখানে তার নিজের ফ্ল্যাট রয়েছে। তার শ্বশুরবাড়ি রাজশাহী জেলায়। তার দুই ছেলেমেয়ে। গাইবান্ধা সরকারি কলেজ থেকে জাহাঙ্গীর স্নাতক পাস করেন। তিনি পিএসসিতে সহকারী কাম টাইপিস্ট পদে চাকরি শুরু করেন। পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে উপপরিচালক হয়েছেন।
পূর্ব চন্দিয়া গ্রামের এক স্কুলশিক্ষক বলেন, বর্তমানে এ এলাকায় আবাদি বা বিলের জমি বর্তমানে প্রতি শতক ৪০ থেকে ৪৫ হাজার টাকা বেচাকেনা হচ্ছে। এ হিসাবে এক বিঘা জমির দাম হয় ১৩ থেকে ১৫ লাখ টাকা। দুই কোটি টাকার জমি বিক্রি করতে গেলে ১৩ থেকে ১৫ বিঘা জমি দরকার। জাহাঙ্গীর পৈতৃক সূত্রে তিন–চার বিঘার বেশি জমি পাননি।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ঢাকায় বড় চাকরি করতেন বলে তারা জানেন। গ্রামের বাড়িটি ছাড়া জেলার আর কোথাও তার বাড়ি বা জমিজমা আছে কি না, তা তারা জানেন না। তবে ঢাকায় ও রাজশাহীতে তার একাধিক ফ্ল্যাট ও অনেক সম্পদ আছে বলে তারা শুনেছেন।
গত সোমবার গ্রেফতার হওয়া ১৭ জনের মধ্যে পিএসসির কর্মকর্তা-কর্মচারী ছয়জন। তাদের মধ্যে বর্তমানে কর্মরত পাঁচজনের মধ্যে পিএসসির সিলেট কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম রয়েছেন।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


