নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪
Find us in facebook
আস সুন্নাহ ফাউন্ডেশনের বিনামূল্যে সাড়ে ৪ হাজার পেয়ারা, আমরুপালি আম, ও লেবুর গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে জেলার সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব গাছ বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশন ২০২৪ সালে সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণ করবে। সেই আলোকে আজকে নীলফামারীর হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাড়ে ৪ হাজার চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হলো। জলবাযু পরিবর্তনে বনায়নের ভূমিকা অপরিসীম। চলেন জলবায়ু পরিবর্তনে একসাথে বৃক্ষরোপণ করি। হাদিসে বর্নিত আছে, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ যদি কিয়ামত এসে যায়, তখন কারো হাতে যদি একটি চারাগাছ থাকে, তাহলে কিয়ামত হওয়ার আগে সম্ভব হলে সে যেন চারাটি রোপণ করে।
জানা যায়, বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে তথা মানবসভ্যতার সুরক্ষার জন্য মহানবী সা. এর মহান সুন্নাত বৃক্ষরোপণ অতীব প্রয়োজন। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ইন-শা-আল্লাহ এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ফলজ গাছগাছালি লাগানো হবে।
বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত, গাছ লাগানো সাদাকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রোপণকৃত গাছটি জীবিত থাকবে ততদিন যত প্রাণী, পশুপাখি ও মানুষ সে গাছ থেকে ফুল, ফল ও ছায়া অর্থাৎ যেকোনো উপকার পাবে, তা রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। রোপণকারী ব্যক্তি যদি মারাও যান, তাহলে তাঁর আমলনামায় এ সওয়াব পৌঁছাতে থাকবে।
আলোচনা শেষে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে সাড়ে ৪ হাজার বৃক্ষ বিতরণ করেন। এবং ওই বিদ্যালয়ে ৩টি আম গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে বেলা ১১টায় তিনি রংপুর জেলার তারাগঞ্জে হালাকাহ নাম এক কর্মসূচিতে বক্তব্য পেশ করেন।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান সভাপতিত্বে মুফতী মাহাফুজুল ইসলাম সৈয়দপুরীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, ফাউন্ডেশন প্রোগ্রাম বাস্তবায়ন আব্দুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চল পরিচালক শাহিনুর আলম সাহিন, ডিমলা উপজেলার সেচ্ছাসেবক রিপন ইসলামসহ উপস্থিত ছিলেন পাটগ্রাম, নীলফামারী, জলঢাকা, ভূরঙ্গামারী, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাও জেলা-উপজেলা সেচ্ছাসেবকবৃন্দ।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


