লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪
Find us in facebook
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দিনমজুর জালাল উদ্দিনের তিনটি গরুসহ গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর কৃষক জালাল উদ্দিন।
বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে এ ঘটনা ঘটে। জালাল উদ্দিন গোপাল রায় গ্রামের গোমর উদ্দিন রহমানের ছেলে।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করেই জালাল উদ্দিনের গোয়ালঘরে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তেই তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন চেষ্টা করে ব্যর্থ হলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা তিনটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। এ ছাড়া অন্যান্য সামগ্রীও পুড়ে ছাই। এতে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর কৃষক।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আবু তাহের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যাওয়ার মাঝপথেই আগুন নিয়ন্ত্রণের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে আসেন। কিন্তু আগুনে তিনটি গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে। তবে কত টাকা ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না।
ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, কৃষিকাজ করে অনেক কষ্টে গরু তিনটি লালনপালন করেছি। গত কোরবানির ঈদে দাম কম হওয়ায় বিক্রি করতে পারিনি। তিনটি গরু প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি হতো। আগুনে আমার একমাত্র অবলম্বন গরু তিনটি পুড়ে মারা গেছে। আমি কীভাবে চলব এখন!
এ অবস্থায় কৃষক জালাল উদ্দিন জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


