‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪
Find us in facebook
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেছেন, চা শিল্পকে এগিয়ে নিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যদি কেউ চা নিয়ে অবৈধ ব্যবসা করেন এবং তার সত্যতা পেলে শুধু তাদের লাইসেন্স বাতিল করা হয়। তাদের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে পঞ্চগড়ে ‘চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন-২০১৬ অবহিতকরণ’ বিষয়ক কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। একইসঙ্গে উপস্থিত থেকে নিজেদের সমস্যা- সম্ভাবনা ও কৃষকদের সঠিক দাম পাওয়া নিয়ে নিজের মতামত উপস্থাপন করেন বক্তারা।
এ সময় চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, আমরা কখনো অবৈধ ব্যবসা সাপোর্ট করি না। কেউ যদি অবৈধ ব্যবসা করে তবে এটা বন্ধ করার দায়িত্ব শুধু আমাদের না, এ দায়িত্ব সবার রয়েছে।
আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, আইনে আছে কিনা- সেটা পরে দেখবেন। তবে অন্যায় অপরাধ বা অবৈধ কিছু হলে তাদের কাছে গেলে তারা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। সবার উদ্দেশে বলতে চাই, আজ সকালে একটি শুনানি করা হয়েছে। এক কারখানার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে লাইসেন্স বাতিলসহ আরো বড় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে চট্টগ্রাম থেকে যারা এটা (চা) সাপ্লাই করেছে তারা এসেছে। যে ওয়্যার হাউজ থেকে নেয়া হয়েছে তাকে ডাকা হয়েছে। ফ্যাক্টরি বলছে এটা আমার না, কিন্তু তাদের সিল রয়েছে, তাদেরকেও আনা হয়েছে এবং যারা ক্ষুদ্র পাইকারি ব্যবস্থা করে তাদের নিয়ে শুনানি করে যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের লাইসেন্স আমরা বাতিল করেছি। এর মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, আপনারা ২০১৬ সালের চা আইন পড়বেন।
এর আগে কর্মশালায় কৃষকদের ভালোমানের চা পাতা কারখানায় সরবরাহ, কারাখানা মালিকদের গুণগতমানের চা তৈরি, কৃষকদের চায়ের সঠিক দাম প্রদান ও চা আইন ২০১৬ সম্পর্কে চা সংশ্লিষ্টদের অবগত করা ও প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন করেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন।
বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, স্মল টি অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, বটলিফ টি কারখানার সভাপতি সৌয়দ আবুল মনসুর, ক্ষুদ্র চা চাষি, বিডার, বায়ার, ওয়্যার হাউসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


