• শনিবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২১ ১৪২৯

  • || ১২ রজব ১৪৪৪

সর্বশেষ:
সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল- প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজের দাম বাড়ানো হবে না সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে নিম্নচাপ স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

ক্যান্সার আক্রান্ত শরীফের চিকিৎসায় হাত বাড়ালেন তামিম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

তামিম ইকবালকে সবাই বেশ উদার মনের মানুষ হিসেবে চেনেন ও জানেন। মানুষের বিপদে সবার আগে হাত বাড়িয়ে দিতে দেখা যায় তামিমকে। এবার আরেকবার উদারতার দৃষ্টান্ত দেখালেন দেশসেরা এই ওপেনার। ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরীফুল ইসলামের পাশে দাঁড়ালেন এই ক্রিকেটার।

শরীফের ক্যান্সারের খবরটা ছড়িয়ে পরে কয়েকদিন আগে। দুরারোগ্য টেস্টিকুলার ক্যানসারের সঙ্গে লড়ছেন শরীফ।

বয়সভিত্তিক দলে খেলা এই পেসারের উন্নত চিকিৎসার জন্য সাড়া দিয়েছে বিসিবিও। আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

এবার হাত বাড়িয়ে দিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শরীফের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা দিলেন এই ক্রিকেটার। শরীফের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন টাইগার ওপেনার। সামনেও পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। 

রোববার বিকেলে তামিমের বনানীর বাসায় শরীফের বাবা শুক্কুর আলীকে নিয়ে যান জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর শরীফের বাবার হাতে ১০ লাখ টাকা তুলে দেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে তাসকিনও শরীফের সঙ্গে কথা বলে সাহস দিয়েছেন। পাশাপাশি আর্থিক সহায়তাও করেছেন। বাকি ক্রিকেটারদেরও সাহায্য করতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তাসকিন। তার ডাকে অনেকেই সাড়া দিয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here