• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বিরলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

দিনাজপুরের বিরলে রফিকুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবু (৫৮) বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে আলুর ব্যবসা করতেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিরল উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রফিকুল ইসলাম বাবু বাড়ির পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে বাইসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কে বা কারা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে পালিয়ে যায়। রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় শ্যামল চন্দ্র নামে এক ব্যক্তি রাস্তায় সাইকেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আলুক্ষেতে রফিকুল ইসলাম বাবুর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Place your advertisement here
Place your advertisement here