যে পাঁচ কারণে ইংল্যান্ডের উত্থান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ জুলাই ২০২২
Find us in facebook
বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ড দিন দিন টেস্ট ফরম্যাটকে যেন বিনোদনের উপলক্ষ্য করে তুলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টও দাপটের সঙ্গে জিতে নিল ইংলিশরা।
ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ৩৬৫ বা তার বেশি টার্গেট কোনো দল টেস্ট ক্রিকেটে দেয়া মাত্রই তারা সাধারণত জয়ের পথে এক পা দিয়ে রাখে, কিন্তু এই ইংল্যান্ড দলটা অসাধারণ।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ইংল্যান্ড শুরু করেছে 'ইংলিশ টেস্ট ক্রিকেটের নতুন যুগ'। এটাকে 'টেস্ট ক্রিকেটে বিপ্লব’ই বলছেন অনেকে।
কী ছিল না সেখানে! ১৪১ রানে অলআউট হয়েও ২৭৭ রান তাড়া করে টেস্ট জয়। ৫০ ওভারে ২৯৯ রান তাড়া করে টেস্ট জয়। শেষ টেস্টে মাত্র ৫৪ ওভারে ২৯৬ রান তাড়া করে টেস্ট জয়।
কিন্তু ইংল্যান্ডের বর্তমান এই অবস্থার পেছনে কি রসায়ন কাজ করছে। টেস্টে ক্রিকেটে এমন সফলতার রহস্যই বা কি। কিছুটা হলেও এর পেছনের কাহিনী তুলে ধরার চেষ্টা করা হলো।
কোচের অবদান
ইংল্যান্ডের নতুন টেস্ট ক্রিকেট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের প্রথম ম্যাচ ছিল টি-২০ ক্রিকেটের বিজ্ঞাপন। সেই ম্যাচে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইংল্যান্ডের বর্তমান টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৭৩ বলে ১৫৮ রানের একটি ইনিংস খেলেছিলেন। সেটা ছিল আইপিএলের জন্য একটা বড় পাওয়া।
ম্যাককালাম নিজের অধিনায়কত্বে ২০১৫ সালে নিউজিল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও তুলেছিলেন। যেকোনো দলকে আত্মবিশ্বাস জোগাতে "ম্যাককালাম নিজেই একজন টোটকা" বলে মনে করেন ক্রিকেট বিশারদরা।
টেস্ট ক্রিকেটে পঞ্চম দিনে যে ২৫০-৩০০ রান তাড়া করা যায় এই বিশ্বাস ইংল্যান্ড দলকে দিয়েছেন দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে। ফলও পেয়েছেন হাতেনাতে। খেলোয়াড়ি জীবনেও একই রকম ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচেই ৫৪ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। ব্রেন্ডন ম্যাককালামের সেই ইনিংস এখনো টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম শতক।
ভারতের ব্যাটিং বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে, ম্যাককালাম দায়িত্ব নেয়ার পর ইংল্যান্ডের মানসিকতাই বদলে গেছে।
যেমন ভারতের বিপক্ষে এই ম্যাচটাকেই উদাহরণ হিসেবে নেয়া যায়। এই সিরিজটি মূলত গত বছর সম্পন্ন না হওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচ, যেখানে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৬৮ রান, সেবারও ০ রানে ১০০ থেকে ১৫৭ রানে ম্যাচটি হেরে গিয়েছিল ইংল্যান্ড।
এর আগে এজবাস্টনে সর্বোচ্চ ২৮১ রান তাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার এক লাফে সেটা দাঁড়ালো ৩৭৮ রানে।
অধিনায়কের কারিশমা
ম্যাককালামের কোচিংয়ের সঙ্গে যোগ হয়েছে এই টেস্ট দলের নেতা হিসেবে বেন স্টোকসের আবির্ভাব। ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের টিম ডিরেক্টর রব কি এই দুজনকে যেন দায়িত্ব দিয়েছেন টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটাতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের স্পিনার দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নেয়ার পর ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ বিবিসি স্পোর্টকে বলেছিলেন, বেন স্টোকস তাকে বদলে দিয়েছে।
চতুর্থ দিনের খেলা শেষে বেন স্টোকসকে নিয়ে লিচ বলেছিলেন, "অধিনায়ক হিসেবে স্টোকসের চিন্তা পরিস্কার। এটা আমাকে বল করতে সাহায্য করে। তার পরিকল্পনা আছে, আমরা তার পরিকল্পনা মেনে চলি। সে অধিনায়ক হিসেবে যা করছে তা অবিশ্বাস্য।"
এই ক'দিন আগেও ইংল্যান্ডের টেস্ট দলের অবস্থা ছিল করুণ। গত বছর নয়টি টেস্ট হেরে প্রায় দুই দশক আগে বাংলাদেশের এক বছরে নয়টি টেস্ট হারার রেকর্ড ছুঁয়েছিল ইংল্যান্ড।
জনি বেয়ারস্টোর ব্যাটিং সামর্থ্য
ভারতের সঙ্গে এজবাস্টন টেস্টে শতকসহ গত পাঁচ ইনিংসে চারটি শতক হাঁকিয়েছেন জনি বেয়ারস্টো। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২ বলে ১৩৬ রানের ইনিংস দিয়ে শুরু, এরপর লিডসে ১৫৭ বলে ১৬২ এবং চলতি টেস্টেই দুই ইনিংসে সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বেয়ারস্টো ৩২৮ বলে ৩৯৪ রান তুলেছেন, টেস্ট ক্রিকেটে তো বটেই যে কোনো ফরম্যাটের ক্রিকেটে এটা কঠিন কাজ।
একমাত্র শহীদ আফ্রিদি ২০০৫-০৬ মৌসুমে পাকিস্তানের মাটিতে ভারতের বিপক্ষে একটি টেস্ট সিরিজে ২৭২ বলে ৩৩০ রান তুলেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ড প্রতি ওভারে সাড়ে চারের ওপর রান তুলেছে, এই বেয়ারস্টোর ক্ষিপ্রতার কারণেই। মূলত বেন স্টোকসের সিদ্ধান্তেই বেয়ারস্টো এক ধাপ ওপরে ব্যাট করা শুরু করেছেন এবং সঙ্গে সঙ্গেই ফল পেয়েছে দল।
জো রুটের বর্তমান ফর্ম
গত পাঁচ বছরেই ইংল্যান্ডের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক জো রুট প্রায় পাঁচ হাজারের মতো রান করেছেন। অর্থাৎ প্রতি বছরই তিনি প্রায় এক হাজার রান তুলেছেন। তিনি টেস্ট ক্রিকেট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে আছেন।
অধিনায়ক হিসেবে শেষ বছরটা ভালো যায়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হারের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রুট। তবে এতে ব্যাটিংয়ের ধার কমেনি। নতুন অধিনায়কের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো সেঞ্চুরি তুলেছেন জো রুট। এক ম্যাচে ৮৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। ২০২১ সাল থেকে জো রুটের টেস্ট ব্যাটিং গড় ৬০ এর ওপর।
নতুন ক্রিকেট ডিরেক্টর রবার্ট কি'র বিচক্ষণতা
এপ্রিল মাসেই ইংল্যান্ডের ক্রিকেটে বেশ কয়েকটি পরিবর্তন আসে। তার মধ্যে একটি অ্যাশলে জাইলসের পরিবর্তে পুরুষ ক্রিকেটের পরিচালকের দায়িত্ব পান আরেক সাবেক ক্রিকেটার রবার্ট কি।
দায়িত্ব পেয়েই ইংল্যান্ডের ক্রিকেটে 'সাধারণ কিন্তু বিস্তৃত' পরিবর্তনের ডাক দিয়েছিলেন তিনি।
রব দায়িত্ব নেয়ার আগে ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের পয়েন্ট টেবিলের তলানিতে ছিল। তখনও টেস্ট দলের অধিনায়ক ঘোষণা হয়নি, নতুন কোচ হিসেবে কে আসছেন তাও জানা যায়নি।
ইংল্যান্ডের ক্রিকেটকে 'পুনরায় জীবিত করার' যে পরিকল্পনা ও আশা নিয়ে পরিচালকের পদে বসেছিলেন রব সেটা আপাতত সফল বলেই মনে হচ্ছে। তিনি দায়িত্ব পেয়েই বলেছিলেন, "আমরা ইংল্যান্ডের ক্রিকেটের সেরা যুগ হতে চাই।"
রব কি'কে ধন্যবাদ দিচ্ছেন সাবেকরা। নাসের হুসেইন বলেছিলেন, "আমি খুবই খুশি যে রব কি এসেছেন। স্কাই স্পোর্টসে আমি তার সঙ্গে কথা বলেছি ছয় বছর। তিনি ক্রিকেটটা ভালো বোঝেন। আমি মনে করি ইংল্যান্ড খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে।"
- বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা
- রাশিয়া থেকে জ্বালানি আনতে পারবে বাংলাদেশ, আশা পররাষ্ট্রসচিবের
- জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া
- ‘বঙ্গবন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত লক্ষ্যে পৌঁছে যাব’
- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক: আইনমন্ত্রী
- মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়: প্রধানমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩
- নিহতদের পরিবারকে ২ লাখ করে সহায়তা দেবে শ্রম মন্ত্রণালয়
- শোককে শক্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ: পানিসম্পদ উপমন্ত্রী
- পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
- বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য: আইনমন্ত্রী
- ২ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন
- সেপ্টেম্বরই হতে পারে লোডশেডিংয়ের সবশেষ মাস: পরিকল্পনামন্ত্রী
- পায়ের যে পাঁচ লক্ষণে বুঝবেন ডায়াবেটিসে আক্রান্ত কিনা
- আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ল বাইক, প্রাণ গেল আরোহীর
- ইতিহাসের অন্ধকারতম অধ্যায়
- সুইস ব্যাংকে তারেকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা
- মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার
- খালেদার কাল্পনিক জন্মদিন উদযাপন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব
- বীরগঞ্জে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- সৌন্দর্য শুধু শরীরে নয়
- দিনাজপুরে নদীতে ভাসছিল নারীর পচা লাশ, দুর্গন্ধ দিল পুরুষের সন্ধান
- তিন মহাদেশে নজর রাশিয়ার
- ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী
- জনপ্রতিনিধি থেকে সফল খামারি ঘোড়াঘাটের ময়নুল, মাসে আয় লাখ টাকা
- ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত
- বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত ‘শেখ জামে মসজিদ’
- শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোকবার্তা
- অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয়
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


