এক পা হারিয়ে অটো চালিয়ে সন্তানদের ইঞ্জিনিয়ারিং পড়ান বাবা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ জুন ২০২২
Find us in facebook
‘স্ত্রীর দুইটা কিডনি নষ্ট। প্রতি সপ্তাহে তিন হাজার টাকা লাগে ওষুধের জন্য। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ, ভরণপোষণ— সবকিছুর বোঝা নিয়ে বাসায় কি শুয়ে থাকা যায়? বাপের মাথায় সকলের দায়িত্ব থাকে। বাপ হোন, তাহলে বুঝবেন। বাপেরা বোঝে তাদের মাথায় কত বোজা। কত কিছুর বোঝা নিয়ে যে জীবনসংগ্রাম চালাতে হয়, তা একমাত্র বাবারা জানে।’
ঠাকুরগাঁও পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের মনের কথাগুলো এমন। পা হারানো অটোচালক মনিরুলের পরিবারে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্য। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তিনি। একটি পা না থাকলেও পরিবারের ভরণপোষণ ও স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে অটো নিয়ে বের হতে হয় তাকে।
তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তার। বড় মেয়ে সাবিনা আক্তার ঠাকুরগাঁও সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়েন। দ্বিতীয় মেয়ে সেলিনা আক্তার ও একমাত্র ছেলে মারুফ জামান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। সবার ছোট সাদিয়া দশম শ্রেণিতে পড়াশোনা করছে।
একসময় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন মনিরুল। সৎ পথে চলতে গিয়ে কিছু মানুষের চক্ষুশূল হয়ে যান। তাদের আক্রমণে ডান পা হারাতে হয় তাকে। পায়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন। তিন মাস চিকিৎসাধীন থাকার পর যখন অভাব শুরু হয়, তখন আর ঘরে বসে থাকেননি ৷ একটি অটোরিকশা কিনে নেমে পড়েন রাস্তায়। সেই অটো চালিয়ে এখন তার ছয় সদস্যদের সংসার চালান তিনি।
মনিরুল ইসলামের দ্বিতীয় মেয়ে সেলিনা আক্তার বলেন, আমার বাবাকে নিয়ে কিছু বলার নেই আমার। আমার বাবা সুপার হিরো। এক পা দিয়ে যুদ্ধ করেন আমাদের জন্য। এমন যোদ্ধা খুব কম আছে। তিনি কখনো নিজের জন্য চিন্তা করেন না। টাকার অভাবে আমাদের পড়াশোনা কখনো থামাতে দেননি। প্রতিদিন আমাদের সুখে রাখার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন তিনি। আমার বাবার সর্বদা সুস্থতা কামনা করছি।
মনিরুল ইসলাম আরও বলেন, একসময় চাকরি করতাম আজ অটোরিকশা চালাই। এতে আমার কোনো আফসোস নেই। আর আফসোসই বা কেন করব, আজ যে পরিশ্রম করছি ঝুঁকি নিয়ে সব আমার পরিবারের জন্য। তাদের চাহিদা পূরণ করতে পারলেই নিজের সব দুঃখ ভুলে সুখ খুঁজে পাই। আমি যে সাদা পাঞ্জাবিটা পরে আছি, এটার বয়স বললে আপনি অবাক হবেন, কিন্তু সন্তানদের ঈদে নতুন কাপড় দিয়েছি। তবু সব মিলিয়ে আল্লাহ ভালোা রেখেছেন। সকলে দোয়া করবেন আমাদের জন্য।
একই অবস্থা নিয়ে জীবন যুদ্ধ করছেন পৌরসভার গোয়ালপাড়ার বাসিন্দা নুর ইসলাম। বছর চারেক আগে সড়ক দুর্ঘটনায় বাঁ পা হারান তিনি। পায়ের চিকিৎসা করাতে হারাতে হয়েছে ভিটেমাটি। ছোট দুই শিশুসন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন ভাড়া বাড়িতে। ঝুঁকি নিয়ে একজনের দান করা অটোরিকশা চালিয়ে নিজের খরচ ও সংসারের খরচ জোগান দিচ্ছেন তিনি।
নুর ইসলাম বলেন, যাদের সন্তান বাসায় আছে, তারা কখনো সন্তানের কান্না সহ্য করতে পারে না। আমার পা নেই, মানুষ ভিক্ষা করতে বলে। কিন্তু আমি ভিক্ষা করব না ইনশা আল্লাহ। সকালে এই অটোরিকশাটা নিয়ে বের হই। ওঠানামা করতে পারি না। ধীরে ধীরে গাড়ি চালাই। সারা দিনে ৫০০ টাকা হলে আমি বাসায় চলে যাই। কারণ এতক্ষণ থাকার পর শরীর আর চলে না, অস্বস্তি বোধ করি। যেহেতু এখনো প্রতিদিন আমাকে ওষুধ খেতে হয়।
তবে কোনো বাবাই পরিবার বাদ দিয়ে নিজের চিন্তা করেন না কখনো। সব সময় চিন্তা করেন নিজের পরিবার ও সন্তানের চাহিদা পূরণ করতে হবে কীভাবে। আমার জন্য দোয়া করবেন, যাতে এভাবে সারা জীবন চালিয়ে নিতে পারি। পরিবারকে সহযোগিতা করতে পারি। কারণ আমি থেমে গেলে পরিবার থেমে যাবে।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



